ফাইনালে গিয়ে শিরোপা না জেতার মানেই হয় না: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৮

বিপিএলে সবসময়ের দারুণ জুটি বলা চলে খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক সাকিব আল হাসান। তাদের দল ঢাকা ডায়নামাইটস টানা ৩ ফাইনাল খেলেছে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে। সুজন কোচ হিসেবে ২০১৩ সালে চট্টগ্রাম কিংসকেও একবার ফাইনালে নিয়েছিলেন। কিন্তু সব মিলে ২০১৬ সালে রাজশাহীর বিপক্ষে একবারই শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। শুক্রবার আরও একবার শিরোপার হাতছানি তার সামনে। এবার প্রতিপক্ষ মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একবার শিরোপার স্বাদ নেওয়া সুজন শুক্রবারও শিরোপা জিততে মুখিয়ে আছেন।

বরিশালের এই কোচ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন শিরোপা জিততে তারা কতটা মরিয়া, ‘ফাইনাল তো ফাইনালই। এটার ওপর তো কোনও কিছু নেই। আমরা কষ্ট করে এখানে এসেছি, ভালো ক্রিকেট খেলে এসেছি। এখানে দ্বিতীয় হওয়ার কোনও মূল্য থাকে? সোজা কথা এটাই। লক্ষ্যটা অবশ্যই এক নম্বর হওয়ার।’ আরও যোগ করে বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, দলও ভালো অবস্থায় আছে। বাড়তি একটা তাড়না আছে। আর অধিনায়ক যখন ভালো খেলে সবকিছু সহজ হয়। সাকিব সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ওর তাগিদটা বেশি ভালো খেলার।’

ফরচুন বরিশালের মূলশক্তি বোলিং। সাকিবের সঙ্গে আফগান স্পিনার মুজিব উর রহমান রয়েছেন। পাশাপাশি পেস আক্রমণে শফিকুল ইসলাম, মেহেদী হাসান রানার সঙ্গে আছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তবে ব্যাটিং-বোলিংয়ে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সেই বরিশাল ফাইনালে উঠেছে।

সেজন্য স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে দারুণ খুশি খালেদ মাহমুদ সুজন। ফাইনালেও তাদের কাছ থেকে এমন কিছু চাইছেন, ‘আমি একদিক থেকে খুশি আসলে। স্থানীয় খেলোয়াড়রা ভালো করেছে। গত ম্যাচে যেমন সাকিব পারফর্ম করেনি, কিন্তু মুনিম শাহরিয়ার ভালো খেললো, রানা যেভাবে শেষ করলো, তাতে আমি খুবই খুশি। ’

বিদেশি ক্রিকেটাররা সেভাবে ভালো করতে না পারলেও ফাইনালে তাদের পারফরম্যান্সের অপেক্ষায় সুজন, ‘জানি না ওর (ক্রিস গেইল) পারফরম্যান্স কালকের জন্যই রয়ে গেছে কিনা। ও তো বড় খেলোয়াড়, বড় খেলায় জ্বলে উঠবে। আশা করছি, ক্রিস কিংবা মুজিব জ্বলে উঠবে, ব্রাভো তো ভালো করছেই। এখন স্থানীয়রা ভালো খেলে যদি ম্যাচ জেতায়, তাহলে বেশি আনন্দিত হবো।'

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম