বিপিএল ফাইনাল: লড়াইটা সুজন-সালাউদ্দিনেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৪

খালেদ মাহমুদ সুজন-মোহাম্মদ সালাউদ্দিন দুজনই দেশের শীর্ষস্থানীয় কোচ। মাঠের বাইরে কিংবা মাঠে সামান্যতম সমস্যা হলেও ক্রিকেটাররা ছুটে যান তাদের কাছে। তাদের ক্রিকেট-মস্তিষ্ক ব্যবহার করে সাফল্য তুলে আনেন ক্রিকেটাররা। আজ (শুক্রবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে তারাও তো মুখোমুখি হচ্ছেন একে অন্যের!

সুজন ফরচুন বরিশালের কোচ, আর সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে দুজনই সফল। ফাইনালের মঞ্চে আবারও নিজেদের প্রমাণের সুযোগ। যদিও পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে সুজন। এবারের আগে কোচ হিসেবে চারবার ফাইনাল খেলেছেন। ২০১৩ সালে চট্টগ্রাম কিংসকে নিয়ে গিয়েছিলেন প্র্রথম ফাইনালে। এরপর ঢাকা ডায়নামাইটসের সঙ্গে টানা তিনবার ফাইনাল দেখেছেন- ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে। আজ আরেকটি ফাইনালে ডাগআউটে থাকার সুযোগ পাচ্ছেন সাবেক এই অধিনায়ক। যদিও আগের চার ফাইনালে ট্রফি জিততে পেরেছেন মাত্র একবার। ২০১৬ বিপিএলে শিরোপা জিতলেও পরের দুইবার রানার্স-আপ হয় সুজনের দল।

অন্যদিকে সালাউদ্দিন তিনবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে তুলেছেন। আগের দুইবারই শিরোপা জিতেছে কুমিল্লা। ২০১৫ সালে মাশরাফি মুর্তজার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় দলটি। এরপর ২০১৮ সালে আবারও সাফল্য পায়। দুইবারই দলের প্রধান কোচ ছিলেন সালাউদ্দিন।

২০১৮ সালে ফাইনালে লড়াই হয়েছিল সুজন-সালাউদ্দিনের। সেবার সুজনকে হারিয়ে দেন সালাউদ্দিন। তাই বলাই যায়, ফাইনালে শুধু কুমিল্লা-বরিশালের খেলা হবে না, লড়াই হবে দেশের দুই কোচেরও।

ফাইনালে নামার আগে সুজনকে সমীহ করেই সালাউদ্দিন বলেছেন, ‘সুজন ভাই মনে হয় বিপিএলে বেশিরভাগই ফাইনালে খেলেছেন। নিশ্চয়ই তার ভেতর কিছু আছে। তাদের দলটা কিন্তু শুরুতে অতো ভালো হয়নি। তারা খুব ভালোভাবে ফিরেছে। সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও ভালো। তার মাথার সঙ্গেও খেলতে হবে।’

অন্যদিকে সুজনও যেন একই কথা বললেন। সালাউদ্দিনকে সমীহ করে সাবেক এই ক্রিকেটারের বক্তব্য, ‘আমি মনে করি, সালাউদ্দিন বড় মানের কোচ, গুড থিংকার। ভালো কিছু চিন্তা করে ক্রিকেট নিয়ে, ভালো টিম বানায়। খেলার পরিকল্পনা ভালো করে। আমিও চেষ্টা করি সে রকম করতে। আগামীকাল (শুক্রবার) সেরা দলটা জিতবে।’

সুজন আরও বলেছেন, ‘সালাউদ্দিন তার মতো পরিকল্পনা করবে। আমি আমার মতো পরিকল্পনা করবো। আমরা দুজনই চেষ্টা করি ভালো টিম বানাতে, ভালো ক্রিকেট খেলতে। এটা শুধুই একটা খেলা, যে ভালো খেলবে, যার পরিকল্পনা বাস্তবায়ন হবে তারাই জিতবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম