বাবুলের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্সের কোচিং প্যানেল, থাকছেন ২ বিদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯

আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের ‘ছায়া দল’ হিসেবে বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু হলো। জাতীয় দলের বাইরে এবং এর আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত দলের কোচিং প্যানেলের নেতৃত্বে দেখা যাবে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলকে। এই প্যানেলে তিনিসহ থাকছেন ৭ স্থানীয় কোচ ও ২ বিদেশি কোচ।

আজ (শনিবার) বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এক বিবৃতিতে বিসিবি ক্যাম্পের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে।

কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, ‘কোচিং স্টাফরা লিড করবেন, আমাদের মিজানুর রহমান বাবুল ভাই আছেন। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টে বিভিন্ন বিভাগে কাজ করেছেন। অন্যান্য ঘরোয়া ক্রিকেটেও প্রধান কোচ হিসেবে কাজ করেন। উনি কোচিং স্টাফকে নেতৃত্ব দেবেন এই মেয়াদে এবং দুজন বিদেশি কোচ থাকবে তার সহকারী হিসেবে।’

বোলিং কোচ হিসেবে চম্পাকা রামানায়েকে ও ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন ইংলিশ ফিল্ডিং বিশেষজ্ঞ কুকি প্যাটেল। বাকিদের নাম এখনও ঘোষণা করেনি বিসিবি।

এ প্রসঙ্গে কাজী ইনাম বলেছেন, ‘বিশেষজ্ঞ হিসেবে... একজন ফিল্ডিং বিশেষজ্ঞ আসছে ইংল্যান্ড থেকে, তার নাম হলো কুকি প্যাটেল। আর বিসিবির সঙ্গে চম্পাকা (রামানায়েকে) যে আছে এইচপির প্রোগ্রামে বা এসব প্রোগ্রামে সবসময় থাকে বোলিং কোচ, সে আসছে। সেও এই প্রোগ্রামে যোগ দেবে।’

বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের নিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প, চলবে ৭ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ টাইগার্স: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম