সাকিবের মন ভালো নেই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮

পুরো বিপিএলে ব্যাট-বলে অসাধারণ সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। যদিও মন ভালো নেই এই অলরাউন্ডারের! ট্রফি জিততে না পেরে হতাশ ফরচুন বরিশালের অধিনায়ক। পুরস্কার বিতরণী মঞ্চে সেই হতাশা বেরিয়ে আসে তার কণ্ঠ থেকে।

বিপিএলের অষ্টম আসরের আগে আরও তিনবার টুর্নামেন্টসেরার হয়েছেন সাকিব। এ নিয়ে আট টুর্নামেন্টের চারবারই সেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে আক্ষেপ ভরা কণ্ঠে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘এটা ব্যক্তিগতভাবে আমার জন্য একটি ভালো টুর্নামেন্ট ছিল। কিন্তু টুর্নামেন্টসেরা হওয়ার চেয়ে ট্রফি তুলতে বেশি পছন্দ করতাম।’

চলতি আসরে বরিশালকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় অবদান সাকিবেরই। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টানা পাঁচবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ১১ ম্যাচে ২৮৪ রান করেছেন। যা রান সংগ্রাহকের তালিকায় সাকিবকে ষষ্ঠ স্থানে তুলেছে। বল হাতেও শিকার ছিল ১৬ উইকেট, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

যদিও পুরস্কার হিসেবে খুব বেশি কিছু পাননি। আগের তিন আসরে গাড়ি পেলেও এবার পেয়েছেন ২ হাজার ডলার। প্রথম দুই আসরে টুর্নামেন্টসেরার পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন তিনি। এরপর কয়েক আসর বিরতির পর ২০১৯ সালে পান সেরার পুরস্কার। ওইবার অবশ্য সাকিব অর্থ পুরস্কারের সঙ্গে একটি মোটর সাইকেল পেয়েছিলেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম