বাংলাদেশের সাবেক কোচকে দায়িত্ব দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩০

বাংলাদেশের সঙ্গে সিরিজ। তাই টাইগারদের সাবেক কোচকেই কোচিংয়ের ভার দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ল্যান্স ক্লুজনারের উত্তরসূরি হিসেবে এই দায়িত্ব পেয়েছেন স্টুয়ার্ট ল।

ল’ এরই মধ্যে  আফগানিস্তান দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন। তবে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্টুয়ার্ট ল দায়িত্ব পেলেও এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন।

ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষের পর ল’ বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। যার সবচেয়ে বড়টি ছিল অস্ট্রেলিয়ান দলের সঙ্গে। ব্যাটিং পরামর্শক ছিলেন অজিদের। তাছাড়া শ্রীলঙ্কান দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১-১২ সালে বাংলাদেশের হেড কোচও হয়েছিলেন। তার অধীনেই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। অথচ সাফল্য উপহার দিয়ে ৯ মাসই দায়িত্বে থাকতে পেরেছেন। সরে গেছেন তার পর। এর পর ২০১৩ সালে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের দায়িত্ব পালন করেছেন সাবেক অজি এই ক্রিকেটার।

স্টুয়ার্ট ল এর পর আবারও বাংলাদেশে আসেন অন্য ভূমিকায়। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুব দলের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন। এর পর দুই বছরের জন্য হেড কোচের দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের।

আফগানিস্তান ক্রিকেট দল সিলেটের ক্যাম্প শেষে এখন চট্টগ্রামে অবস্থান করছে। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সফরকারী দলের সঙ্গী হতে রশিদ খান, রাহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবি ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম পৌঁছাবেন।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম