আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কয়েকদিন আগেই। এবার আর মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ (এমসিএল) খেলতে বাধা নেই ক্যারিবীয় তারকা শিবনারায়ণ চন্দরপলের। তাকে সেই টুর্নামেন্টে খেলতে এনওসি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
একই সঙ্গে এনওসি পেয়েছেন টিনো বেস্ট, ফিডেল এডওয়ার্ডস, ক্রিশমার সান্তোকি। চন্দরপলের মতো এই তারকারাও নিজেদের অবসরের ঘোষণা দিয়েছেন।
টুর্নামেন্টে চন্দরপল গেমিনি এরাবিয়ান্সের হয়ে খেলবেন। এডওয়ার্ডস খেলবেন লিও লায়ন্সে, বেস্ট ও সান্তোকি খেলবেন সাগিটারিয়াস স্ট্রাইকার্সে।
সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু হবে ২৮ জানুয়ারি। শেষ হবে ১৩ ফেব্রুয়ারি।
/এফআইআর/








