ভারত শীর্ষে উঠলেও অবনমন হয়েছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০১

ভারত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও অবনমন হয়েছে বাংলাদেশের। সর্বশেষ আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ নেমে গেছে। অবস্থান করছে দশ নম্বরে!

অবশ্য টাইগারদের এই র‌্যাঙ্কিং গত নভেম্বরেও ছিল না। ভাগ্য ভালো যে, তখনকার কাটঅফ টাইমের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছিল। আর এই বিবেচনাতেই বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।  

এদিকে ভারত টি-টোয়েন্টি সিরিজে আধিপত্য দেখিয়েই শীর্ষে উঠেছে। সর্বশেষ রবিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে সিরিজ ৩-০ তে জিতেছে। তাতে ইংল্যান্ডকে সরিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করেছে রোহিত শর্মারা।

শেষ ম্যাচ জয়ের পর ভারতের রেটিং দাঁড়িয়েছে ২৬৯। ইংল্যান্ডের সমান ২৬৯ রেটিং থাকলেও তাদের চেয়ে ভারতের ১০ পয়েন্ট বেশি। রোহিত শর্মাদের মোট পয়েন্ট ১০ হাজার ৪৮৪, ইংল্যান্ডের ১০ হাজার ৪৭৪। ইংলিশরা নেমে গেছে দুইয়ে, পাকিস্তান রয়েছে তিনে। বাবরদের রেটিং ২৬৬। চারে নিউজিল্যান্ড ও পাঁচে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং যথাক্রমে ২৫৫ ও ২৫৩।

শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে হারানো অস্ট্রেলিয়া ৬ নম্বরেই রয়েছে। সাতে ওয়েস্ট ইন্ডিজ, আটে আফগানিস্তান। নয় আর দশ নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কার রেটিং সমান- ২৩১। 

ভারতের যেই সাম্প্রতিক পারফরম্যান্স, তাতে তারা শীর্ষে উঠতোই। কলকাতায় সর্বশেষ ম্যাচেও এর ঝলক দেখা গেছে। সূর্যকুমার যাদবের বিস্ফোরক ইনিংসে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। সূর্য’র ৩১ বলের ইনিংসে ছিল ৭টি ছয় আর একটি চারের মার! সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন। জবাবে ক্যারিবীয়দের হয়ে নিকোলাস পুরান ৪৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। বাকি ব্যাটাররা সেভাবে অবদানই রাখতে পারেননি। ফলে ৯ উইকেটে ১৬৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। দুটি করে উইকেট নেন ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।    

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম