সাগরিকায় সর্বনিম্ন ১৫০ টাকায় মিলবে ম্যাচ দেখার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪

করোনার সংক্রমণ হুট করে বেড়ে যাওয়াতে বিপিএল মাঠে বসে দেখতে পারেননি চট্টগ্রামের দর্শকরা। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে দেখার সুযোগ পাবেন।

মঙ্গলবার থেকেই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এদিন সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকতে হবে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। ৬০ পয়েন্ট নিয়ে আফগানরা তালিকার পঞ্চম স্থানে।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম