গুরবাজকে ফেরানোর পর ক্যাচ মিস মাহমুদউল্লাহর!

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। তৃতীয় ওভারে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেটও হারিয়েছে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। ক্রিজে আছেন ইব্রাহিম (১৬) ও রহমত (১০)।

দীর্ঘ দিন পর ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় বলেই চার হজম করেন মোস্তাফিজুর রহমান। শুরুতে বল ওয়াইড দেওয়ারও প্রবণতা দেখা গেছে। মোস্তাফিজ তো একটি ওয়াইড দিয়েছেন। তাসকিন দিয়েছেন দুটি; তার শুরুটাই ছিল ওয়াইড দিয়ে। একই ওভারে রাহমানুল্লাহ গুরবাজের ক্যাচও উঠেছিল। কিন্তু সুযোগ কঠিন হওয়ায় তা হাতে জমাতে পারেননি আফিফ।     

পরের ওভারে অবশ্য বেশি আক্রমণাত্মক হতে গিয়ে তৃতীয় ওভারে মোস্তাফিজের শিকারে পরিণত হয়েছেন আফগান ওপেনার গুরবাজ। ডাউন দ্য উইকেটে এসে মিডউইকেটে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বল জমা পড়েছে তামিম ইকবালের হাতে। তাতে ১৪ বল খেলে ৭ রানেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।

তাসকিনের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আরও একটি উইকেট পড়তে পারতো। শর্ট বলে পুল করেছিলেন নতুন নামা ইব্রাহিম জাদরান। কিন্তু ডিপ স্কয়ার লেগে তার ক্যাচ ফেলে দিয়েছেন মাহমুদউল্লাহ!

সময়ের হিসেবে দীর্ঘ সাত মাস পর বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে থেকে জিতে আসার পর শুধু টেস্ট আর টি-টোয়েন্টিতেই মেতে ছিল তামিমের দল। অবশ্য এই সময় পুরো শক্তির দল এক সঙ্গে ছিল না। সাকিব-মুশফিকের ফেরায় স্বাভাবিকভাবেই মিডল অর্ডারে শক্তি বেড়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহক ফারুকি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম