সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে আইরিশরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:০২

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া বাংলাদেশে না আসায় ১১তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। বাছাইপর্বে নেপালের সঙ্গে ৩ উইকেটের হারে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলো তারা। পরবর্তীতে অস্ট্রেলিয়ার শূন্যস্থান পূরণে আইসিসি বেছে নেয় আয়ারল্যান্ডকে। তবে ঘটনাক্রমে পাওয়া এই সুযোগটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন আইরিশ ক্রিকেটাররা।  সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে আইরিশরা
যুব বিশ্বকাপের ১১তম আসর বুধবার থেকে মাঠে গড়ালেও আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে আয়ারল্যান্ডের অধিনায়ক জ্যাক টেকটর সংবাদমাধ্যমকে জানান, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে যাওয়াই লক্ষ্য তাদের। 

তিনি বলেন, ‘আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ব্যাটিং-বোলিং ফিল্ডিং নিয়ে কাজ করছি। টুর্নামেন্টে ভালো খেলাই আমরাদের লক্ষ্য। দলের সবাই মাঠে নামতে মুখিয়ে আছে।’ 

প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে একটুও বিচলিত নন আইরিশ এই অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত শক্তিশালী দল। জানি, তারা স্পিনে আমাদের কাবু করতে চাইবে। আমরা প্রতিদিনই অনুশীলন করছি। তাদের স্পিন আক্রমণকে রুখে দিতে আমরাও কঠিন পরিশ্রম করছি।’ 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক