আফগানদের অসহায় করে ছাড়লেন মুশফিক-লিটন

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১১

ব্যাটসম্যানরা যখন রুদ্ররূপী হয়ে উঠেন, তখন বোলারদের বেশি কিছু করার থাকে না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেখলেই তা বুঝতে পারার কথা। ইনিংসের মাঝপথে সাত বোলার ব্যবহার করেও লিটন দাস-মুশফিকুর রহিমকে পরীক্ষায় ফেলতে পারেনি। বরং সফরকারীদের ওপর আগ্রাসন বাড়িয়ে রানের ফুল ফোটাচ্ছেন দুই ব্যাটার। টস জিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭ ওভারে ২ উইকেটে ২০৭ রান।  

শুরুতে কিছুটা নবড়বড়ে থাকা লিটন দাসই এখন আফগানদের বড় ভয়ের কারণ। সেট হয়ে আফগানদের ওপর ত্রাস ছড়াচ্ছেন। ব্যাট করছেন ৮৬ রানে। সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিমও। তিনি ব্যাট করছেন ৫৯ রানে।

চট্টগ্রামে সর্বশেষ ম্যাচের শুরুটা ছিল নড়বড়ে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আত্মবিশ্বাসী তামিমকেই দেখা যাচ্ছিল। সতর্ক শুরুর পর দ্বিতীয় ওভারে চার মেরেছেন দুটি। অপরপ্রান্তে তখন নড়বড়ে ছিলেন লিটন। ফলে তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়ে গিয়েছিলেন। পেসার ফজল হক ফারুকি এলবিডাব্লিউর আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি তাতে। পরে রিভিউ নিলে দেখা গেছে, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। ফলে একটি রিভিউ নষ্ট হয়েছে সফরকারীদের।  

পঞ্চম ওভারে আরও দুঃসংবাদও শুনতে হয় সফরকারীদের। পায়ের ইনজুরিতে মাঠ ছেড়েছেন নিয়মিত উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ। তার বদলে উইকেটের পেছনে রয়েছেন ইকরাম আলিখিল। এই সময়ে স্কোরবোর্ডও সমৃদ্ধ হয় দ্রুত। কিন্তু তামিম নিজের ইনিংসটা বড় করতে পারেননি। প্রথম ম্যাচের মতো প্রায় একই ভঙ্গিতে আউট হয়েছেন। সপ্তম ওভারে পা বাড়িয়ে ফজল হক ফারুকির ভেতরে ঢুকে পড়া বলে আড়াআড়ি খেলতে চেয়েছিলেন। ফলাফল বল সরাসরি আঘাত করে প্যাডে। আবেদনের প্রেক্ষিতে আম্পায়ারও আঙুল তুলে দিতে দেরি করেননি। তামিম রিভিউ নিলেও ফল হয়নি তাতে।

দারুণ শুরু দীর্ঘস্থায়ী না হওয়ায় ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন সাকিব-লিটন। জুটি গড়ে ৪৫ রানও যোগ করে ফেলেন তারা। কিন্তু রশিদ খান নিজের প্রথম ওভারে এসেই আঘাত হানেন তাতে। আফগান তারকার ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হন সাকিব। লেগ বিফোরের ফাঁদে পড়ে বামহাতি অলরাউন্ডারকে ফিরতে হয়েছে ২০ রানে। তার ৩৬ বলের ইনিংসে ছিল ২টি চার।

তামিম-সাকিব ব্যর্থতা কাটাতে না পারলেও লিটন সফল ছিলেন তাতে। প্রান্ত আগলে থেকে পরে ঘুম হারাম করেছেন আফগানদের। হাফসেঞ্চুরির পর অপেক্ষায় আছেন সেঞ্চুরির। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে দলের স্কোর দুইশো ছাড়ানোর সঙ্গে শতরান ছাড়িয়েছে তাদের পার্টনারশিপও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম