শুরুতেই চাপে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০০

সিরিজে টিকে থাকতে সামনে রয়েছে ৩০৭ রানের বিশাল লক্ষ্য। অথচ সেই মিশনে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫। ক্রিজে আছেন রহমত শাহ (২২) ও নাজিবুল্লাহ জাদরান (৬)।

রহমানুল্লাহ গুরবাজ ইনজুরিতে থাকায় ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। তার বদলে নামেন রিয়াজ হাসান। কিন্তু বিশাল লক্ষ্যের সামনে শুরুতেই গড়বড় করে ফেলেন এই ওপেনার। দ্বিতীয় ওভারে প্রথম বলে আফিফের রানআউটের শিকার হন হয়েছেন।

চাপ আরও বেড়ে যায় শরিফুলের চতুর্থ ওভারে। ব্যাট করছিলেন হাশমতউল্লাহ শহীদি। চতুর্থ ডেলিভারিতে ইনসাইড এজ হওয়া বল অল্পের জন্য তার লেগ স্টাম্পে আঘাত করেনি। কিন্তু পরের বলে আর শেষ রক্ষা হয়নি। বল এজ হয়ে সরাসরি জমা পড়ে মুশফিকের গ্লাভসে। তাতে ৫ রান করে ফিরেছেন আফগান অধিনায়ক। পরে নামা আজমতউল্লাহ ওমারজাইও স্বস্তি ফেরাতে পারেননি দলে। বরং চাপ বাড়িয়ে দিয়েছেন আরও। ৯ রানে সাকিবের ঘূর্ণিতে স্টাম্পড ফিরেছেন এই ব্যাটার।    

এর আগে লিটন দাস-মুশফিকুর রহিমের রেকর্ড ‍জুটিতে ভর করেই বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৪ উইকেটে তুলেছে ৩০৬ রান।

টস জিতে বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন দুজন। তামিম-সাকিব ব্যর্থ হলেও প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করেছেন তারা। একটা পর্যায়ে লিটন এতই আগ্রাসী হয়েছিলেন যে আরও সমৃদ্ধ হতে পারতো স্কোর বোর্ড। কিন্তু ৪৭তম ওভারে ডিপ স্কয়ার লেগে লিটন ক্যাচ তুলে দিলে সেখানেই শেষ হয় বাড়তি রানের সম্ভাবনা। কারণ তার ফেরার পরের বলে ফিরেছেন আরেক সেট ব্যাটার মুশফিকুর রহিম। ৮৬ রানে ক্রিজে থাকা এই ব্যাটারও ক্যাচ তুলে ফিরেছেন। ৯৩ বলে ফেরা মুশফিকের ইনিংসে ছিল ৯টি চার। তার আগে ১২৬ বলে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংসে ফেরেন লিটন। তাতে ছিল ১৬টি চারের সঙ্গে ২টি চারের মার।

এ দুজন ফেরার পর আফিফ-মাহমুদউল্লাহ সেভাবে রান তুলতে পারেননি। আফিফ অপরাজিত ছিলেন ১৩ রানে, মাহমুদউল্লাহ ৬ রানে। অবশ্য লিটন-মুশফিকের রেকর্ড ২০২ রানের জুটিই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের মূল গতিপথ। গড়ে দেয় তিনশো রানের ভিত।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম