দক্ষিণ আফ্রিকা সফরে ভূমিকা রাখবে ‘বাংলাদেশ টাইগার্স’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:২০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৫

‘বাংলাদেশ টাইগার্স’ নামে নতুন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে এর কার্যক্রম। বাংলাদেশ টাইগার্সের পেসার খালেদ আহমেদ ও পেস বোলিং কোচ চম্পাকা রমানায়েকে জানালেন, এই প্রোগ্রাম দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিতে ভূমিকা রাখবে।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৭ মার্চ পর্যন্ত। আগের দিনের মতো আজও (রবিবার) স্কিল অনুশীলন করে কাটিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটাররা।

সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের হয়ে টেস্ট খেলা খালেদ আহমেদ। নতুন প্রোগ্রামটির কার্যক্রম নিয়ে এই পেসার বলেছেন, ‘গতকাল (শনিবার) থেকে আজ (রবিবার) পর্যন্ত একই ভাবে আমরা আগাচ্ছি। আগের দিন যেভাবে অনুশীলন শুরু করেছিলাম, আজও সেভাবে শুরু করেছি। অনুশীলনে ব্যক্তিগতভাবে আমি লাইন ও লেংথ নিয়ে কাজ করছি। কোচের সঙ্গে এসব নিয়ে সারাক্ষণই কথা হচ্ছে যে কীভাবে লেংথে আরও উন্নতি করতে পারি। আর এখানে সুযোগ সুবিধা খুবই ভালো।’

সব মিলে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ৯ দিনের এই ক্যাম্প সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন এই পেসার। তার যুক্তি, ‘উইকেটও অনেক ভালো, অনেকটা বাইরের দেশের মতো উইকেট। উইকেটে ভালো পেস, বাউন্স পাচ্ছি। সামনে যেহেতু দক্ষিণ আফ্রিকা সফর, সেখানে বাউন্সি উইকেটে আমাদের খেলতে হবে। এখানে যে কদিনই সময় পাই, লেংথটা যদি উন্নতি করতে পারি, তাহলে ওখানেও ভালো হবে। আমরা এখানে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে যারা অনুশীলন করতে আসবে, তাদের জন্যও আন্তর্জাতিক পর্যায়ের ভালো করতে এটা দারুণ সুযোগ।’

এদিকে বাংলা টাইগার্সের বোলিং কোচ চম্পাকা রমানায়েকে বিসিবির এমন উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘এটা দারুণ এক উদ্যোগ, বিসিবিকে ধন্যবাদ। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার এবং তার আশেপাশের ক্রিকেটাররা এখানে অনুশীলন করে নিজেদের প্রস্তুত করতে পারবে। এছাড়া সামনে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটাররা সিরিজের প্রস্তুতিও নিতে পারবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম