তামিমের শেষ কথা, চারে থাকবে বাংলাদেশ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯আপডেট : ০১ মার্চ ২০২২, ০০:২৩

আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের ওপরে বাংলাদেশের অবস্থান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল লাল-সবুজ জার্সিধারীরা। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলেও বাংলাদেশকে আগামী বছরের মার্চ পর্যন্ত পয়েন্ট তালিকায় ৮ নম্বরেই থাকতে হবে। কিন্তু অধিনায়ক তামিম ইকবালের ভাবনাতে বিশ্বকাপ বাছাইয়ের চিন্তা নেই, শীর্ষ চারে থেকে ভারতে যাওয়ার লক্ষ্য।

১৫ ম্যাচে ১০ জয় নিয়ে ১০০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ জয়ে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। ভারত ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। শ্রীলঙ্কা ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আট নম্বরে। দক্ষিণ আফ্রিকা ১০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। পাকিস্তান ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। আগামী বছর মার্চ পর্যন্ত প্রতিটি দল ২৪ ম্যাচ খেলবে।

আইসিসি সুপার লিগে বাংলাদেশের খেলা বাকি ৯টি। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি, মে‘তে আয়ারল্যান্ড সফরে তিনটি এবং আগামী বছর মার্চের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে ২৪ ম্যাচ খেলে স্বাগতিক ভারত ছাড়া বাকি ৭ দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও তাতে সন্তুষ্ট নন তামিম। কেননা আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আরও ১০ পয়েন্ট নিতে পারলেও ১১০ পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে পারতো লাল-সবুজ জার্সিধারীরা।

আজ (সোমবার) তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘যদি একটা-দুইটা ম্যাচও জিতি আর হয়তো আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবো। কিন্তু এটা আমার লক্ষ্য না, আমার ব্যক্তিগত লক্ষ্য হলো বাংলাদেশ সেরা চারে থেকে শেষ করবে। আপনি যদি ৭ বা ৮ নম্বর হয়ে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেন, তাহলে সেটা কোনও পার্থক্য তৈরি করে না। যদি আমরা সেরা চারে থেকে যেতে পারি, সেটাই একটা ব্যাপার হবে। অধিনায়ক হিসেবে চারে থেকে শেষ করাই আমার লক্ষ্য। কয় ম্যাচ জিততে পারি, কত পয়েন্ট- এসব আমার কাছে বিষয় না, আমার কথা হলো শীর্ষ চারে থাকা।’

শেষ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিতে না পেরেই মূলত হতাশা তামিমের, ‘খুবই হতাশাজনক। খেলার শুরুতে আমি বলেছিলাম, এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ। কারণ এখন ওই পরিস্থিতি নেই আপনি যদি একটি ম্যাচ না জিতলে কিছু হবে না। প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচেই পয়েন্ট আছে, প্রত্যেক ম্যাচেরই আলাদা মূল্য আছে। সেদিক থেকে আমি খুবই হতাশ, কারণ নিজেদের খেলাটা খেলতে পারিনি যেটা আমরা দ্বিতীয় ম্যাচে খেলেছি।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম