আশঙ্কা সত্যি হলো, মুশফিককে পেলো না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৫:১২আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫:১২

মাইলফলক ছোয়ার ম্যাচে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার সুযোগ ছিল তার সামনে। কিন্তু ইনজুরিতে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় প্রথম টি-টোয়েন্টিতে তাকে না পাওয়ার শঙ্কা জন্মে। সেই আশঙ্কাই সত্যি হলো। মুশফিককে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে মুশফিককে আরও একবার পর্যবেক্ষণ করা হবে। তবে উন্নতি না হলেও দ্বিতীয় ম্যাচেও ছিটকে যেতে পারেন এই ব্যাটার।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ার কারণে আজকের (বৃহস্পতিবার) ম্যাচে মুশফিককে বিবেচনা করা হচ্ছে না। সে পর্যবেক্ষণে থাকবে, শুক্রবার তার অবস্থা যাচাই করবে বিসিবির মেডিক্যাল বিভাগ। এরপর দ্বিতীয় ম্যাচে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মুশফিকের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জিদ উল ইসলাম বলেছেন, ‘গতকাল (বুধবার) মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগার পরে একটা এক্স-রে করানো হয়। ওখানে খারাপ কিছু হয়নি, স্বাভাবিকই আছে। কিন্তু একটু ফোলা আছে এবং রঙের পরবির্তন আছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আজকের ম্যাচে তাকে বাইরে রাখা হয়েছে। আগামীকাল মুশফিকের অনুশীলনের পরে তার ব্যাপারে সিদ্ধান্ত জানাবো।’

মুশফিককে নিয়ে শঙ্কা থাকায় বাড়তি উইকেটকিপার হিসেবে বুধবার রাতে দলে ডাক পড়ে নুরুল হাসান সোহানের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম