সাকিব-মাহমুদউল্লাহর ব্যর্থতার পর লিটনের ফিফটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৬:২৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬:৩৪

মাহমুদউল্লাহ বলেছিলেন, শুরু থেকে মেরে খেলবেন। কিন্তু আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে তিনি নিজেই সুবিধা করতে পারলেন না। একটা ছক্কা মেরেছেন ঠিকই, তবে দলে অবদান রাখতে পেরেছেন সামান্যই। তার আগে সাকিব আল হাসানও ব্যর্থতার খাতায় নাম তুললে বিপদে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে দলকে পথ দেখান লিটন দাস।  

আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৬ উইকেটে ১৩১ রান।

অভিষেকে ইনিংস বড় করতে পারেননি মুনিম

বিপিএলে আলো ছড়িয়ে পেয়েছিলেন জাতীয় দলে ডাক। স্বপ্নের পথচলায় বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হতেও সময় লাগেনি মুনিম শাহরিয়ারের। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা মন্দ ছিল না তার। যদিও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার।

তার অভিষেক একরকম নিশ্চিতই ছিল। যদিও মাহমুদউল্লাহ কিছুটা সাসপেন্স রেখে দিয়েছিলেন। শেষমেশ ওপেনার হিসেবেই অভিষেক হয়েছে এই ব্যাটারের। আফগানিস্তানের বিপক্ষে তার শুরুটাও ছিল দারুণ। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন। যদিও বেশিদূর যেতে পারেননি। রশিদ খানের ঘূর্ণিতে ১৮ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে সাজঘরে ফেরেন মুনিম।

হাসলো না নাঈমের ব্যাট

স্কোয়াডে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাবেন না বলেই গুঞ্জন ছিল। তবে নাঈম শেখের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। যদিও সেই আস্থার প্রতিদান একেবারেই দিতে পারলেন না এই ওপেনার। শুরুতেই আউট হয়ে দলের চাপ বাড়িয়ে গেছেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে মুনিম শাহরিয়ারের।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। টানা ৮ টি-টোয়েন্টি হারের পর জয়ের খোঁজে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জারদান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকী, কাইস আহমেদ, দারউইশ রসূলি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম