নাসুমের আঘাতে শুরুতেই এলোমেলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৭:২৭আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:৩৫

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুতেই আফগানিস্তানকে এলোমেলো করে ছেড়েছে বাংলাদেশ। এক নাসুম আহমেদের স্পিনেই বিদায় নিয়েছেন ৪জন। ১০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ৫৩ রান।

বাংলাদেশের উইকেট উৎসব শুরু হয় প্রথম ওভারেই। চতুর্থ বলে মেরে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। টপ এজ হয়ে বল জমা পড়ে ইয়াসির আলীর হাতে। তাতে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন আফগান ওপেনার।

মেহেদীর দ্বিতীয় ওভারেও উইকেট নেওয়ার সুযোগ ছিল। কভারে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলে দিয়েছেন মুনিম শাহরিয়ার। নাসুমের পরের ওভারে অবশ্য আর রক্ষা হয়নি আফগান ওপেনারের। মেরে খেলতে গিয়ে এজ হয়ে জাজাই ক্যাচ তুলে দিয়েছেন মোহাম্মদ নাঈমের কাছে। ফেরার আগে তিনি করেছেন ৬ রান। এক বল বিরতি দিয়ে নতুন নামা দারউইশ রাসুলিও বোল্ড হন নাসুমের বলে। সুইপ করতে গিয়ে বরং আরও চাপ বাড়িয়ে দেন তিনি।

আফগানদের চেপে ধরার সময়টায় চতুর্থ ওভারে আবারও ক্যাচ মিস করে বাংলাদেশ। মোস্তাফিজের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি লিটন। পরের ওভারে আবারও উইকেট নিয়ে সেই ভুল পুষিয়ে দেন নাসুম। অফসাইডে বল উঠিয়ে মেরে সহজ ক্যাচে ফিরেছেন করিম জানাত। তিনি করতে পারেন ৬ রান। একই ওভারের পঞ্চম বলেও উইকেট তুলে নিয়েছিলেন নাসুম। মোহাম্মদ নবীকে এলবিডাব্লিউ করেছিলেন। আম্পায়ার আঙুল তুলে দিলেও আফগান ব্যাটার রিভিউ নিয়ে বেঁচেছেন। 

এর আগে শুরুতে টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিটনের ফিফটিতে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৮  উইকেটে করে ১৫৫ রান। অভিজ্ঞরা ব্যর্থ হলেও লিটন দাসের ৬০ রানের ইনিংসই ছিল মূল হাইলাইটস। একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে দলকে পথ দেখান তিনি। এই ব্যাটার ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস।

আফগানিস্তানের সবচেয়ে সফল বোলার ফারুকী। এই পেসারের ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে শিকার ২ উইকেট। তার মতো ২ উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আর একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও কাইস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম