বাঁহাতিদের পারফরম্যান্সে ইতিহাসে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ২১:১৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ২১:১৪

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১ হাজার ৪৯৫ নম্বর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ-আফগানিস্তান। আগে ব্যাটিং করা বাংলাদেশ দল ১৫৬ রানের লক্ষ্য দেয় সফরকারীদের। এই লক্ষ্যে নেমে ৯৪ রানেই অলআউট হয়েছে আফগানরা। ৬১ রানের বড় জয়ে বাংলাদেশ ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে গেছে। অসাধারণ এই জয়ে অবদান ছিল বাংলাদেশের বাঁহাতি বোলারদের। আফগানদের পুরো দশ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন তারা।

বামহাতি স্পিনার নাসুম আহমেদ টানা ৪ ওভার বোলিং করে  উইকেট পেয়েছেন ৪টি। এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানও সাফল্য পেয়েছেন। তাদের মধ্যে শরিফুল নিয়েছেন ৩টি, সাকিব ২টি ও মোস্তাফিজের শিকার ১ উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম সবগুলো উইকেট নিলেন বাঁহাতি বোলাররা।

এদিকে বল হাতে ২ উইকেট নেওয়ার পথে মোহাম্মদ নবীকে ফিরিয়ে সাকিব সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম