‘টি-টোয়েন্টি আগে বুঝতাম না, বোঝা শুরু করেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ২২:১০আপডেট : ০৩ মার্চ ২০২২, ২২:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাবর্তন সিরিজে এসেই পেলেন সাফল্য। প্রথম টি-টোয়েন্টিতে তার ৬০ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ১৫৫ রানের সংগ্রহ পেয়েছে। তার পর নাসুমের স্পিন ভেলকিতে আফগানিস্তান ৯৪ রানে অলআউট হলে ৬১ রানে ম্যাচ জিতে যায় স্বাগতিকরা।

নাসুম ম্যাচসেরা হলেও ৬০ রানের ইনিংস খেলে লিটন মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। সংবাদ সম্মেলনেও কথা বলেন তিনি। সেখানেই আফগানিস্তানকে হারানোসহ টি-টোয়েন্টিতে নিজেকে ফিরে পাওয়া নিয়ে নানা ইস্যু উঠে আসে।

প্রশ্ন: সব ফরম্যাটে রান পাচ্ছেন, টি-টোয়েন্টিতে হচ্ছিল না। বিষয়টা কতটা স্বস্তির?

লিটন: প্রথমত অস্বস্তি বা এরকম কোনও কিছু ছিল না। কোনও কোনও দিন সফল হবেন, কোনও কোনও দিন হবেন না। ওটা অতীত। এখন এই ম্যাচে সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি।

প্রশ্ন: ফরম্যাট ম্যাটার করে না, গুড টাচে থাকা ম্যাটার করে?

লিটন: সবই। ডিফরেন্ট বল গেইম। টি-টোয়েন্টিতে রাশ থাকে বেশি। ওয়ানডেতে আপনার কাছে এনাফ সময় থাকে, টেস্টে অনেক সময়। সংস্করণটা আসলেই ভিন্ন। আপনি যদি ভালো টাচে থাকেন, যেকোনও সংস্করণই সহজ হয়ে যায়।

প্রশ্ন: টি-টোয়েন্টিতে তিন নম্বর ব্যাটিং পজিশন কতটা সুইটেবল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ইনিংস ছিল…।

লিটন: দেখুন আমি ব্যাটিং পজিশন নিয়ে কখনোই আর্গুমেন্ট বা কোনও কিছুতে যেতে চাই না। আমি যখন দলে খেলি, প্রথম প্রায়োরিটি থাকে দলকে সাহায্য করা। সেটা যদি আমাকে টিম ম্যানেজমেন্ট বলে একে ব্যাট করতে একে, সাতে ব্যাট করতে সাতে। টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে যে আমি ওই জায়গার প্লেয়ার কিনা, সেখানে আমাকে খেলানো উচিত হবে কিনা।

প্রশ্ন: ম্যাচে পাওয়ার প্লের পরিকল্পনা কী ছিল?

লিটন: আমাদের মাইন্ডসেট ছিল ১৬০ রানের একটা লক্ষ্য দেবো। এর বেশি যদি চিন্তা করি, তাহলে হাইরিস্ক ক্রিকেট খেলতে হবে তাদের স্পিন কোয়ালিটি অনুযায়ী। আমরা চিন্তা করেছি দল হিসেবে ১৫০ থেকে ১৬০-এর ভেতরে কীভাবে রান করা যায়। আমি আগেও বলেছিলাম, মুজিবকে ভালো খেলছিলাম। সেটা আমার জন্য বাড়তি যে বিপিএলে তার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আত্মবিশ্বাসটা আমার ছিল। যেহেতু দুইটা ফিল্ডার বাইরে। 

প্রশ্ন: ব্যাটিংয়ের জন্য উইকেট কতটা ভালো ছিল?

লিটন: আমার কাছে মনে হয় খুব ভালো উইকেট ছিল ব্যাট করার জন্য। আমরা আরেকটু স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আরও ২০টা রান বেশি হতো। আমি-সাকিব ভাই যখন একটা মোমেন্টাম পেলাম, সাকিব ভাই আউট হয়ে গেলো। রিয়াদ ভাইকে নিয়ে যখন মোমেন্টাম পেলাম, রিয়াদ ভাই আউট হয়ে গেলো। টি-টোয়েন্টি ক্রিকেটে একটা মোমেন্টাম ধরবেন, সেটা ক্যারি করাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি মোমেন্টাম ধরতে পারতাম তাহলে ১৭০-১৭৫ প্লাস রান হতো।

প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আপনাকে ব্রেক দেওয়া হয়েছিল?

লিটন: ব্রেক না ড্রপ। ব্রেক কী? আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি যে ব্রেক নেবো।

প্রশ্ন: শুনলাম ছুটি নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর...।

লিটন: আপনি পুরো নিউজ আগে ভালো করে জানবেন, তারপরে প্রশ্ন করবেন। আমি বিশ্বকাপের পর এসে সরাসরি জাতীয় লিগের ম্যাচ খেলেছি, ছুটি নিলাম কখন?

প্রশ্ন: এরকম একটা ড্রপ কী আপনার মনে হয় নিজেকে ফোকাস করার জন্য কাজে লেগেছে?

লিটন: আমি তো আগেও বললাম কিছু না কিছু খেলছিলামই। যেমন টেস্ট। ওখানে যেহেতু ধারাবাহিকভাবে আছি, তারা আমাকে সুযোগ দিয়েছে যে লিটনকে খেলালে ভালো হবে। আমি চেষ্টা করেছি শতভাগ দেওয়ার। এর ওপরে তো কিছু নেই।

প্রশ্ন: টি-টোয়েন্টিতে অনেক তাড়াহুড়ো করতে হয়, এখন কী মনে হয় টি-টোয়েন্টি অনেক ইজি স্ট্রাইক রোটেশনের দিক থেকে?

লিটন: আমার জন্য না কেবল, মনে করি সবার জন্যই। যদি চিন্তাধারা ঠিক থাকে, তাহলে ১২০ বলে অনেক সময়। যেহেতু খেলাটা আস্তে আস্তে বোঝা শুরু করেছি। আগে বুঝতাম না আসলে। এটা হিউম্যান ন্যাচার যে যত খেলবেন ততই বুঝবেন। আমি বোঝা শুরু করেছি, আগামীতে চেষ্টা করবো যেভাবে দলকে হেল্প করা যায়।

প্রশ্ন: সব ফরম্যাটে ভালো খেলছেন, সেরা সময়ের কাছাকাছি কিনা?

লিটন: সেরা, অসেরা কী? না না, এরকম কিছু না। মাইন্ডসেটটাই আসল। ব্যাটে-বলে ভালো লাগছে। ক্যারি করার চেষ্টা করছি।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম