ওয়ার্নের বিদায়ে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ২৩:২৪আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩:২৪

গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ৫২ বছর বয়সেই বিদায় নিয়েছেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার অকাল প্রস্থানে শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সামাজিক মাধ্যমগুলোতে দেখা গেছে সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই তাকে নিয়ে শোকগাথা প্রকাশ করছেন।

নিউজিল্যান্ডের ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের তো হৃদয়ই ভেঙে গেছে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্লিজ না...হৃদয় ভেঙে গেছে। ‘দ্য কিং’ কে মিস করা শুরু করেছি ইতোমধ্যে।’’

শনিবার শততম টেস্ট খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। সন্ধ্যায় এমন খবরে ভাষাহীন হয়ে গেছেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘জীবন এত অস্থির ও অনিশ্চিত। আমি কোনওভাবেই কিংবদন্তির চলে যাওয়া নিয়ে কিছু বলতে পারছি না, যাকে আমি মাঠের বাইরেও চিনতাম। শান্তিতে ঘুমান সর্বকালের সেরা।’

শেন ওয়ার্নের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের। বন্ধুর মৃত্যুতে শোকহত সাবেক এই অধিনায়ক, ‘আমার বন্ধু ওয়ার্নির আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত... তার সঙ্গে আমার সব সময় যোগাযোগে ছিল এবং সব সময় হেল্পফুল ছিল.. একজন আইকনিক বোলার ছাড়াও সে একজন মজার মানুষ ছিল... তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা ...শান্তিতে বিশ্রাম করো আমার বন্ধু।’

ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা টুইটারে লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। খেলার একজন সত্যিকার কিংবদন্তি এবং চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেলেন। শান্তিতে থাকুন শেন ওয়ার্ন...এখনও বিশ্বাস করতে পারছি না।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসও বন্ধুর বিদায়ে চরম ব্যথিত, ‘শেন ওয়ার্ন আর নেই...। আমি হতবাক এবং ভেঙে গেছি। এটা বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক দিন। আমার প্রজন্মের সবচেয়ে বড় তারকা চলে গেলেন। বিদায় কিংবদন্তি। শান্তিতে থাকো শেন ওয়ার্ন। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা।’

শ্রীলঙ্কান গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও বিশ্বাস করতে পারছেন এমন খবর, ‘কিংবদন্তি ও বন্ধু শেন ওয়ার্নের কথা শুনে একেবারে স্তব্ধ ও হতবাক। বিশ্বাসই করতে পারছি না।’

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি টুইটারে লিখেছেন, ‘যাকে আমি লেগ-স্পিন বোলিংয়ের বিশ্ববিদ্যালয় বলে মনে করি, তাকে আজ ক্রিকেট হারিয়েছে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই তার বোলিং দেখে অনুপ্রাণিত হয়েছিলাম এবং তার বিপক্ষে খেলাটা সবসময়ই সৌভাগ্যের বিষয়। ওয়ার্নের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ড লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না! একেবারে স্তব্ধ হয়ে গেছি। এটা সত্য হতে পারে না... শান্তিতে বিশ্রাম নাও শেন ওয়ার্ন। আমি এই মুহূর্তে যা অনুভব করছি, তা বর্ণনা করার কোনও শব্দ নেই। ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি।’

মাঠের বাইরে দারুণ সময় কাটিয়েছেন শচীন এবং ওয়ার্নার। প্রিয় বন্ধুর মৃত্যুতে শচীন টেন্ডুলকারও মানতে পারছেন না এই খবর, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করবো ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনও সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। বড্ড অকালেই চলে গেলে।’

ক্যারিবীয় আরেক কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাবো জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক