সাকিব-মুশফিকদের হৃদয়ে থাকবেন শেন ওয়ার্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ০০:০৬আপডেট : ০৫ মার্চ ২০২২, ০০:১৩

৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। যার লেগ স্পিন পেয়েছিল শিল্পের মর্যাদা। এমন একজনের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে আসাই স্বাভাবিক। বিভিন্ন দেশের ক্রিকেটারদের মতো বাংলাদেশের ক্রিকেটাররাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।    

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ওয়ার্নের মৃত্যু কাঁদাচ্ছে তাকে। নিজের ফেসবুক পেজে সাকিবের লেখা বক্তব্যে এটাই ফুটে উঠেছে- তাদের হৃদয়েই থাকবেন শেন ওয়ার্ন, ‘ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন আমাদের হৃদয়ে ক্রিকেট থাকবে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খবরটা শুনে বিশ্বাসই করতে পারছেন না। নিজের ফেসবুকে এভাবেই প্রতিক্রিয়া জানালেন তিনি, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম, তিনি একজন জাদুকর, প্রতিভার ভাণ্ডার। সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই জাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন ওয়ার্ন।’

বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই, খবরটা শুনে আসলেই স্তম্ভিত। বিদায় কিংবদন্তি। দ্রুতই চলে গেলেন...।’

তামিম ইকবাল লিখেছেন, ‘একজন কিংবদন্তির প্রয়াণ। শেন ওয়ার্ন, খেলাটার সর্বকালের সেরা একজন বোলার ছিলেন।’

লিটন দাস শেন ওয়ার্নের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রত্যেক ক্রিকেটপ্রেমীর জন্য অবিশ্বাস্য খবর। কিংবদন্তি আপনাকে মিস করবো। আপনি শান্তিতে বিশ্রাম নিন।’

টেস্ট অধিনায়ক মুমিনুল লিখেছেন, ‘৫২ বছর বয়সে শেন ওয়ার্ন মারা গেছেন। খবরটা আমাকে ব্যথিত করেছে। শান্তিতে থাকুন কিংবদন্তি।’

জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলাম তো ভাষাহীন হয়ে পড়েছেন, ‘শব্দরা হারিয়ে গেছে, শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তি।’

মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘শেন ওয়ার্নের দুঃখজনক সংবাদটা শুনে আমি স্তম্ভিত। আমি পুরোপুরি হতভম্ব, বিশ্বাসই করতে পারছি না।’

ছোটবেলায় বাংলাদেশের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন শেন ওয়ার্নকেই অনুসরণ করতেন। তার বিদায়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তিনি, ‘শেন ওয়ার্ন সম্ভবত প্রথম বোলার, যার অ্যাকশন আমি ছোটবেলায় অনুকরণ করতাম। বিশ্বাস করতে পারছি না সে আর নেই। এমন খবরে আমি ভীষণ মর্মাহত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি