ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ২২:০৬আপডেট : ০৫ মার্চ ২০২২, ২২:০৬

‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’-শনিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফিল্ডাররা যেন হাতে ‘সাবান-শ্যাম্পু’ মেখে নেমেছিলেন। কুড়ি ওভারের ক্রিকেটে মামুলি ১১৫ রানের পুঁজি নিয়ে তিন ক্যাচ মিস হলে সেখানে জয়ের চিন্তা দূর কল্পনা। ফলে যা হওয়ার তাই হলো, বাংলাদেশ ১৪ বল আগে ৮ উইকেটে হেরে সিরিজ জয় থেকে বঞ্চিত হল। এমন হারের পর অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।

স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এর মধ্যে নাসুম, আফিফ, নাঈমের হাত ফসকে যেভাবে বল বেরিয়ে গেলে, সেটিই ছিল দৃষ্টিকটু। নাসুম নিজের বোলিংয়ে ছাড়েন হজরতউল্লাহ জাঝাইয়ের ক্যাচ। সীমানায় দাঁড়িয়ে আফিফ ও নাঈমের হাত থেকে ফসকে যায় উসমান ঘানির ক্যাচ। পুরষ্কার বিতরণী মঞ্চে হতাশ কণ্ঠে মাহমুদউল্লাহ জানালেন, ‘ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এই জায়গায় আমাদের কাজ করতে হবে। পরবর্তী টি-টোয়েন্টি খেলার আগে আমাদের সামনে কিছু টেস্ট, ওয়ানডে আছে। সেসব আমাদের ভালো খেলতে হবে।’

শনিবার আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সুযোগ ছিল র‌্যাঙ্কিংয়ে আটে উঠার।   তা তো হলোই না, উল্টো হেরে নেমে গেলো দশ নম্বরে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই হতশ্রী পারফরম্যান্সে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক। তার মতে স্কোরবোর্ডে ১৪০ রান তুলতে পারলে ভিন্ন ফল হতে পারতো, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আমরা জুটি গড়তে পারিনি। ম্যাচটা যেভাবে শেষ হলো, তা খুবই হতাশার। ১৫০-১৬০ রানের উইকেট ছিল না। কিন্তু ১৪০ রান করা যেতো। আমরা ওপরের দিকে বড় জুটি গড়তে পারিনি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে কিছু জায়গায় রান করতে হবে। আমি ও মুশফিক চেষ্টা করেছিলাম। কিন্তু ওদের বিপক্ষে বড় কিছু করতে পারিনি।’

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম