আমিরের ঘটনায় ক্ষমা চাইলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ১৩:৩৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৩:৩৪

নিউজিল্যান্ডে চলমান সিরিজে মোহাম্মদ আমিরকে ডলার দেখানোর ঘটনায় ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমার কাছে বিষয়টি চরম অপমানজনক মনে হয়েছে। আমি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছি। তাদের আশ্বস্ত করেছি বিষয়টির আর পুনরাবৃত্তি হবে না।’
মূল ঘটনাটি ছিল ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে আমির যখন বোলিং করতে দৌঁড়াচ্ছিলেন তখন একদল সমর্থক তাকে দুয়োধ্বনি দেন। এরপর যখন ফিল্ডিং করছিলেন, তখনও মাঠে তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলা হচ্ছিল।
দলীয় সূত্র জানায় তার কাছাকাছি গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক দর্শক একটি ডলার বের করে তাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন, ‘এটা তোমার জন্য।’ এই ঘটনা দেখে আমিরের সিনিয়র সতীর্থ মোহাম্মদ হাফিজ এগিয়ে আসেন। এই হাফিজই আমিরের দলে ফেরা নিয়ে একসময় নানা নেতিবাচক কথা বলেছিলেন। ওই সময় হাফিজসহ পাকিস্তান দলের অন্যরা মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে নিরাপত্তা কর্মকর্তা গিয়ে সেই দর্শককে সতর্ক করে দেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম