গাভাস্কারের কাছে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার নন!

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২২, ১৩:১০আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৩:১০

পুরো ক্রিকেট বিশ্ব-ই শেন ওয়ার্নের মৃত্যুতে শোকে কাতর। অজি লেগ স্পিনিং গ্রেটের মৃত্যু হতবিহ্বল করেছে সুনীল গাভাস্কারকেও। কিন্তু ভারতীয় ব্যাটিং গ্রেট এই শোকের মাঝে জন্ম দিয়েছেন বিতর্কের। সর্বকালের সেরা স্পিনার প্রশ্নে ওয়ার্নকে সেরা মনে করেন না তিনি।        

ওয়ার্নের মৃত্যু নিয়ে ইন্ডিয়া টুডের একটি টেলিভিশন শোতে কথা বলেছেন গাভাস্কার। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই অস্ট্রেলিয়ান গ্রেটের মৃত্যুতে তার প্রতিক্রিয়া, ‘২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেট বিশ্ব দুই মহাতারকাকে হারিয়েছে। যারা শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটেরই ছিলেন না, ছিলেন পুরো ক্রিকেট বিশ্বের। রডনি মার্শ, পরে শেন ওয়ার্ন... বিশ্বাসই হচ্ছে না। এমন খবর সহজে হজম করার মতো নয়।’

তার পর একই শোতে গাভাস্কার বলেছেন, ওয়ার্নকে সর্বকালের সেরা মনে করেন না তিনি। যার যুক্তি তুলে ধরেন এভাবে, ‘আমার কাছে ভারতীয় স্পিনার আর মুরালিধরনই ওয়ার্নের চেয়ে সেরা। কারণ ভারতের বিপক্ষে ওয়ার্নের রেকর্ড দেখুন, খুবই সাধারণ মানের। ভারতীয়রা স্পিন খুব ভালো খেলে। তাই আমার মনে হয় না ওয়ার্ন সর্বকালের সেরা। ভারতের বিপক্ষে সাফল্যের বিচারে আমার কাছে মুরালিই সবার ওপরে থাকবে।’

টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়াদের তালিকায় ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মুরালি। ৭০৮ উইকেট নিয়ে তার পরে অবস্থান শেন ওয়ার্নের। তবে অজি সাবেক লেগ স্পিনারকে সেরা মনে না করলেও তাকে শিল্পীর আসনে বসিয়েছেন গাভাস্কার, ‘ওয়ার্ন এমন একটি শিল্প আয়ত্ত করেছিল, যা খুবই কঠিন... রিস্ট স্পিন। টেস্টে ৭০০ প্লাস উইকেট আর ওয়ানডেতে কয়েকশো (২৯৩) উইকেট বলে দেবে সে কী পরিমাণ ভালো বোলার ছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক