লাবুশেনের সেঞ্চুরি মিস, স্মিথও পারেননি

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২২, ১৯:৪৪আপডেট : ০৭ মার্চ ২০২২, ২০:১৭

টেস্ট ক্রিকেটে ক্রিজে নামলেই যেন রানের ফোয়ারা ছোটে তার ব্যাটে। উপমহাদেশের কন্ডিশনে খুব বেশি খেলার অভিজ্ঞতা না থাকলেও মার্নাস লাবুশেনের তাতে থোরাই কেয়ার! প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলতে নেমেই নিজের জাত চেনালেন এই ব্যাটার। যদিও সেঞ্চুরি না পাওয়ার যন্ত্রণায় পুড়তে হয়েছে তাকে। লাবুশেনের মতো সম্ভাবনা জাগিয়ে স্টিভেন স্মিথও পারেননি তিন অঙ্কের ঘরে যেতে। তবে তাদের ব্যাটে ভর করে রাওয়ালপিন্ডি টেস্টে জবাবটা ভালোই দিচ্ছে অস্ট্রেলিয়া।

আজ (সোমবার) পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪৪৯ রান। ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান থেকে ২৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। আগের দিন উসমান খাজা আউট হয়েছিলেন ৯৭ রানে। তার মতো অতটা কাছে না হলেও নার্ভাস নাইনটিনের শিকার লাবুশেনও। ৯০ রানে বিদায় নেন এই ব্যাটার। আর দারুণ খেলতে থাকা স্মিথ প্যাভিলিয়নে ফিরেছেন ৭৮ রানে।

৬৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা লাবুশেন ৯০ রানে থামেন শাহীন আফ্রিদির বলে। ১৫৮ বলের ইনিংসটি তিনি সাজান ১২ বাউন্ডারিতে। অন্যদিকে নুমান আলীর বলে আউট হওয়া স্মিথ ১৯৬ বলের ইনিংসটি সাজান ৮ বাউন্ডারিতে।

অ্যাশেজে আলো ছড়ানো ট্রাভিস হেড ব্যর্থ। মাত্র ৮ রান করে ফিরে যান তিনি। তবে আলো ছড়িয়েছেন ক্যামেরন গ্রিন। ছয় নম্বরে নেমে খেলেন ৪৮ রানের ইনিংস। অ্যালেক্স ক্যারি করেন ১৯ রান। এরপর মিচেল স্টার্ক (১২*) ও প্যাট কামিন্স (৪*) শেষ করেছেন দিনের খেলা।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার নুমান। এই স্পিনার ৩৭ ওভারে ১০৭ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার সাজিদ খান, নাসিম শাহ ও শাহীনের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক