সাকিবের কাছে পাপনের প্রশ্ন, আইপিএলে দল পেলে কী করতো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ২০:৪২আপডেট : ০৭ মার্চ ২০২২, ২২:২১

মানসিক অবসাদ ক্রিকেট দুনিয়ার প্রায়ই শোনা যায়। অনেক ক্রিকেটারই সাময়িক বিরতিতে যান। তবে সাকিব আল হাসানের মানসিক অবসাদের বিষয়টি একটু প্যাঁচ লাগানো। যাতে অনেক ক্রিকেটপ্রেমীর মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে। সেটিই যেন বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মুখ থেকে।

সাকিব বলেছেন, বর্তমানে মানসিক ও শারীরিক যে অবস্থানে আছেন, তাতে করে ক্রিকেট খেলাটা সম্ভব নয়। ফলে কিছু দিনের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যেতে চান তিনি। এখন প্রশ্ন হলো, আইপিএলে দল পেলে সাকিবের বক্তব্য কি একই থাকতো? প্রশ্নটা আর কেউ নন, খোদ বিসিবি সভাপতি পাপনই রেখেছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।

আইপিএলে খেলার কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। বিসিবিও তার সেই আবেদনে সাড়া দিয়ে রেখেছিল। কিন্তু এই অলরাউন্ডার যখন আইপিএলে দল পেলেন না, তখন থেকে আলোচনা ছিল, এবার তাহলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আর কোনও সমস্যা থাকলো না সাকিবের। সেই অনুযায়ী বাংলাদেশ দলও জানানো হয়। কিন্তু হঠাৎই সাকিব জানালেন, বর্তমানে তিনি ক্রিকেট খেলার অবস্থানে নেই।

সাকিবের বক্তব্যে পাপন বিচলিত না হলেও প্রশ্ন রেখেছেন ঠিকই। আইপিএলকে সামনে এনে বিসিবি সভাপতির জিজ্ঞাসা, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো আইপিএলেও খেলতে নাম দিতো না। লজিক্যালি চিন্তা করে তো আমার তা-ই মনে হয়। ও যদি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাহলে তো আইপিএলের জন্য খেলতে যাওয়ার কথা না। কিন্তু সে তো আবেদন করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এরকম বলতো…বলতো খেলবো না?’

আফগানিস্তান সিরিজ শেষে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাকিব। যাওয়ার আগে এই অলরাউন্ডার বিমানবন্দরে বলে যান তার মানসিক অবস্থার কথা। বিষয়টি মোটেও পছন্দ হয়নি পাপনের, ‘আমরা মোটেও বিচলিত নই। ও মানসিক, শারীরিকভাবে বিপর্যস্ত। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া... ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো। কোচের সঙ্গে কথা বলতে পারতো। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারতো। হঠাৎ করে এভাবে চমক দেওয়া! কেন করছে অনেকে এটা পছন্দ করেনি।’

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম