পিঠের ব্যাথার কারণে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের (এমসিএল) প্রথম কয়েকটি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিবরা লিজেন্ডসের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাঙ্গুলি উপস্থিত ছিলেন না। তার জায়গায় সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাড হগ। তিনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অতি শিগগিরই গাঙ্গুলি দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে একটি সূত্রে জানা গেছে গাঙ্গুলি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
ধারণা করা হচ্ছে গাঙ্গুলির অনুপস্থিতিতে জ্যাক ক্যালিসই দলকে নেতৃত্ব দিবেন। কিন্তু এই বিষয়ে দলের পক্ষে থেকে কোনও ঘোষণা আসেনি।
/এফআইআর/








