যুব বিশ্বকাপে এসেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার সঞ্জিত সাহা। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিং করেই এ অভিযোগে অভিযুক্ত হন তিনি।
এ সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ যুব দলের টিম ম্যানেজমেন্টকে জমা দিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। সেখানে ১৮ বছর বয়সী এই ক্রিকেটারের বোলিং ডেলিভারির বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এর ফলে আইসিসির নিয়ম অনুযায়ী এক বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক সঞ্জিতের বোলিং ফুটেজ যাচাই বাছাই করে দেখা হবে যে সেগুলো বৈধ বা অবৈধ কিনা। এর ফল বের না হওয়া পর্যন্ত টুর্নামেন্টে বোলিং করতে পারবেন সঞ্জিত।
/এফআইআর/








