‘আইপিএলে দল না পাওয়ায় সাকিবের মনে ব্যথা থাকতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১৭:১৬আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭:১৬

আইপিএলে খেলবেন বলে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দুই দিনের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে কিনতে আগ্রহ দেখায়নি। যে ঘটনায় বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা সাকিব নিলামের পরের ম্যাচগুলো হয়ে পড়েন নিষ্প্রভ! এমনকি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট-বলে হতাশ করেছেন তিনি। তাহলে কী আইপিএলের মতো টুর্নামেন্টে সুযোগ হারিয়েই সাকিব মানসিক-শারীরিক সমস্যায় পড়ে গেছেন?

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খালেদ মাহমুদ সুজন এমন যুক্তিই উপস্থাপন করতে চাইলেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘‘শুধু সাকিব না, আমিও প্রত্যাশা করছিলাম সে ভালো পারিশ্রমিকে আইপিএলে বিক্রি হবে। বিশেষ করে যেই ফর্মে সে ছিল। খুবই অবাক হয়েছি যে সাকিবকে কেউ নেয়নি। শুধু সাকিবের জন্য না, বাংলাদেশের জন্যও লজ্জার দেশের সেরা ক্রিকেটার আইপিএলের মতো জায়গায় খেলতে পারছে না। যদিও সে বলেছে, ‘না সুজন ভাই, আমি ব্যথা পাইনি।’ তবে মনের কোনও একটা ব্যথা থাকতে পারে।’’

তার পর যোগ করে বলেছেন, ‘সে দারুণভাবে নিজেকে তৈরি করছিল। হতে পারে আপনি যখন আইপিএলের মতো বড় জায়গায় যাওয়ার আশা করছেন। কিন্তু শেষ পর্যন্ত যেতে পারছেন না, তখন মন খারাপ হতেই পারে।’

মানসিক ও শারীরিক কারণে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ উপভোগ করেননি বলে জানিয়েছেন সাকিব। সুজন মনে করেন, উপভোগ না করলে ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত, ‘সাকিব যদি মনে করে উপভোগ করছে না, তাহলে বলে দেওয়া উচিত কোনও একটা ফরম্যাট আর খেলবো না বা দুটো ফরম্যাট খেলবো না। আমরা বিষয়টা মেনে নেবো। তখন সাকিবের জায়গায় একজনকে প্রতিষ্ঠিত করতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম