অ্যান্টিগায় ইংল্যান্ডকে উদ্ধার করলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১১:৩৫আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:৩৯

অ্যাশেজ ব্যর্থতার পর আবারও ব্যাটিং ধসের মুখে পড়েছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪৮ রানে হারিয়ে ছিল ৪ উইকেট! বিপদে পড়া সফরকারীদের শেষ পর্যন্ত উদ্ধার করেছেন জনি বেয়ারস্টো। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন স্বস্তিতে কাটাতে পারলো ইংল্যান্ড। দিন শেষে তাদের প্রথম ইনিংসে স্কোর ৬ উইকেটে ২৬৮ রান। 

ইংল্যান্ড অ্যাশেজের শেষ টেস্ট থেকে ৬টি পরিবর্তন এনেছিল। স্লো পিচে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শুরুতে। তার পরেও ইংলিশদের ব্যাটিং দুর্বলতা ঢেকে রাখা গেলো না। প্রথম সেশনে হারায় ৪ উইকেট।

সাজঘরে ফেরার তালিকায় ছিলেন অধিনায়ক জো রুটও। কেমার রোচের বলে ১৩ রানে ফিরেছেন। অভিষেক হওয়া অ্যালেক্স লিস প্রত্যাশা মেটাতে পারেননি শুরুতে। মাত্র ৪ রানে বিদায় নিয়েছেন। আরেক ওপেনার জ্যাক ক্রলিও ৮ রানে অনুসরণ করেছেন তাকে। ড্যান লরেন্সও ২০ রানে ফিরলে এর পর বেয়ারস্টো টেস্ট ব্যাটিংয়ের অনুপম প্রদর্শনী করেছেন পুরোটা সময়। বেন স্টোকসের সঙ্গে ৬৭, বেন ফোকসের সঙ্গে ৯৯ রানের পার্টনারশিপ গড়েছেন। স্টোকস ৩৬ রানে ফিরলেও ৪২ রান করেছেন ফোকস। তার পর ক্রিস ওকস সঙ্গী হয়েছেন বেয়ারস্টোর। দুজনে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত রয়েছেন। ২১৬ বল খেলা বেয়ারস্টো ১০৯ রানে অপরাজিত রয়েছেন। ক্রিস ওকস রয়েছেন ২৪ রানে।   

৬টি উইকেটই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। দুটি করে নেন কেমার রোচ, জেইডেন সিলস ও জেসন হোল্ডার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম