তবু সাকিবকে নিয়ে তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৯:১৯আপডেট : ১০ মার্চ ২০২২, ২০:৪১

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের না যাওয়া নিয়ে জল ঘোলা কম হয়নি। অনেক দিন ধরেই টেস্ট খেলছেন না তিনি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে সাকিব থাকবেন কিনা সেটি নিয়েও সংশয় ছিল। সব সংশয় কাটিয়ে বৃহস্পতিবার ২১ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি অনুযায়ী সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটেই।

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর ২৪ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির দল ঘোষণা করেছিল বিসিবি। সেখান থেকে বাদ পড়েছেন ৫ জন। বাদ পড়েছেন সাইফ উদ্দিন, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, সাইফ হাসান ও শামীম হোসেন। তাদের মধ্যে আবু জায়েদ ও সাইফ হাসান কেবল টেস্ট ফরম্যাটে ছিলেন, শামীম ও সৌম্য ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে। সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়েছেন।

অপর দিকে প্রথমবার সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি।

নতুন কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী শুধু টেস্টে রয়েছেন সাত জন। টি-টোয়েন্টিতে আছেন চার জন। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে আছেন শুধু তিন জন। টেস্ট ও ওয়ানডেতে আছেন দুই ক্রিকেটার। তিন ফরম্যাটেই আছেন কেবল ৫ ক্রিকেটার।

চুক্তিতে আছেন যারা : 

তিন সংস্করণে :

মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডেতে :

তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে:

মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান,  আফিফ হোসেন।

শুধু টেস্টে:

মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত,  সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান জয়।

শুধু টি-টোয়েন্টিতে:

মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম