এ আর রহমানের কনসার্ট মিরপুরে ফেরাচ্ছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৫:৪৪আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫:৪৪

আগের সূচিতে ২০২০ সালের ১৮ মার্চ ভারতের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট হওয়ার কথা ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু করোনাভাইরাসের থাবায় সব ভেস্তে যায়। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে ‘মুজিব হান্ড্রেড কাপ’ করা সম্ভব না হলেও কনসার্টটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯ মার্চ মিরপুরেই হবে এ আর রহমানের কনসার্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবির অনেক পরিকল্পনাই ভেস্তে গেছে। ২০২০ সালের মার্চে ‘মুজিব হান্ড্রেড কাপ’ এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি আয়োজনের পাশাপাশি ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে নিয়ে কনসার্ট করার পরিকল্পনা ছিল। কিন্তু বিসিবি কোনও কিছুই আয়োজন করতে পারেনি মিরপুরে।

তবে দেরিতে হলেও আলোর মুখ দেখছে কনসার্টটি। এখানে শুধু এ আর রহমান নন, বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীত তারকারও উপস্থিত থাকবেন। এর আগেও বিসিবি এ আর রহমানকে উড়িয়ে এনেছিল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ দুটি হওয়ার কথা ছিল ২০২০ সালের ২১ ও ২২ মার্চ। খেলোয়াড়ের তালিকাও প্রায় চূড়ান্ত করে করা হয়েছিল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশ গঠন করার কথা শোনা গিয়েছিল। ভারতীয় দল থেকে সম্ভাব্যদের মধ্যে ছিলেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ সামি। এছাড়া থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের খেলার কথা ছিল।

বিপরীতে বিশ্ব একাদশে সম্ভাব্য হিসেবে নাম ছিল- কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, অ্যালেক্স হেলস, ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিদি, অ্যান্ড্রু টাই ও মিচেল ম্যাকক্লেনাগানের।

আপাতত সেই সুযোগ না থাকলেও ভবিষ্যতে যেকোনও সময় ম্যাচ দুটি আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। নিজামউদ্দিন বলেছেন, ‘আমরা দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসিনি। ম্যাচ দুটি আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুযোগ পেলে যেকোনও সময় আমরা আয়োজন করবো। এখন কনসার্টটি করছি। মিরপুরে ২৯ মার্চ কনসার্টটি হবে, সেই পরিকল্পনাতেই এগোচ্ছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান