যে কারণে সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৭:৩৭আপডেট : ১২ মার্চ ২০২২, ১৭:৩৭

মানসিক ও শারীরিকভাবে ফিট না থাকায় দক্ষিণ আফ্রিকায় যেতে চান না- দুবাইয়ের উদ্দেশে বিমানে চাপার আগে বিমানবন্দরে নিজের অবস্থান এভাবেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। এক সপ্তাহের ব্যবধানে পুরোপুরি বদলে গেলো সাকিবের অবস্থান। এখন নিজেকে ফিরে পেতে (মানসিক অবস্থা) দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে সপে দিতে চাইছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

গত এক সপ্তাহ ধরে সাকিব ইস্যুতে নানামুখী নাটক মঞ্চস্থ হয়েছে। তার দক্ষিণ আফ্রিকা না যাওয়া কেন্দ্র করে নানামুখী বক্তব্যও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। আজ (শনিবার) দুপুরে হুট করেই হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব। দুজনের ঘণ্টাখানেকের মিটিং শেষে জানা যায় সাকিব যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।

আগে মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকায় যেতে না চাইলেও এখন নিজেকে খুঁজে পেতে দক্ষিণ আফ্রিকা যেতে চাইছেন সাকিব। মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘দেখেন, কোনও জিনিস তো এক-দুই দিনেই পরিবর্তন করা সম্ভব নয়। এখন অনেক বেটার স্পেসে আছি, যেহেতু আমার সামনে পুরো পরিষ্কার চিত্র আছে, দক্ষিণ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়, আপনি যদি আলাদা কোনও পরিবেশে যান, মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়ে যায়। তো আশা করি, সে রকম কিছু হবে ভালোভাবে। দলের জন্য বেটার পারফর্ম করতে পারবো।’

আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছিলেন পাপন-সাকিব। সেখানে বিসিবির অন্য পরিচালক ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরাও ছিলেন। ওই বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন পাপন-সাকিব দুজনেই। শুরুতে বিসিবি সভাপতি সূচনা বক্তব্য দেন। তারপর সাকিব নিজের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের