জন্মভূমি পাকিস্তানে অস্ট্রেলিয়ান খাজার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২২, ২০:৩৪আপডেট : ১২ মার্চ ২০২২, ২০:৫৩

জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। তবে পাঁচ বছর বয়সেই পরিবারের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। এরপর তাসমান পাড়ের দেশের আলো-বাতাসে তার বেড়ে ওঠা। সেই উসমান খাজাই প্রথমবার জন্মভূমিতে ফিরে পেলেন সেঞ্চুরি। জন্মস্থান পাকিস্তানের বিপক্ষে খেলেছেন করাচি টেস্টে দুর্দান্ত শতক পূরণ করেন আছেন অপরাজিত। তার এই ইনিংসের সঙ্গে স্টিভেন স্মিথের দৃঢ়তায় প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান।

টেস্ট ক্যারিয়ারে আগে ১০টি সেঞ্চরি আছে খাজার। তবে এবারেরটি বিশেষই হওয়ার কথা। জন্মস্থান পাকিস্তানের মাটিতে পেলেন শতক। উপমহাদেশের কন্ডিশনে খাজার ব্যাটিং এমনিতেই ভালো। রাওয়ালপিন্ডি টেস্টে একটুর জন্য সেঞ্চুরি মিস করেন। তবে করাচিতে আর ভুল করেননি। পাকিস্তানের বোলারদের শাসন করে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

প্র্রথম দিন তাকে আউটই করতে পারেনি পাকিস্তান। দিনশেষে অপরাজিত ১২৭ রানে। ২৬৬ বলের অপরাজিত ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৩ বাউন্ডারি ও ১ ছক্কায়।

তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আবার হতাশ করেছেন স্মিথ। ক্রিজে দৃঢ়তা দেখানো এই ব্যাটার ৭২ রানে আাউট হয়েছেন। সত্যিকার টেস্ট মেজাজে ব্যাট করে খেলেছেন ২১৪ বল, ইনিংসটিতে আছে ৭ বাউন্ডারির মার।

টস জিতে অস্ট্রেলিয়া শুরুটাই পেয়েছিল দারুণ। খাজার সঙ্গে মিলে ডেভিড ওয়ার্নার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮২ রান। ওয়ার্নার ৪৮ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৩৬ রান। তবে ব্যর্থ হয়েছেন মার্নাস লাবুশেন। লাল বলের ক্রিকেটে দুর্দান্ত সময় কাটানো এই ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। খাজা দ্বিতীয় দিন শুরু করবেন নাইটওয়াচম্যান নাথান লায়নকে (০*) নিয়ে।

পাকিস্তানের হাসান আলী ও ফাহিম আশরাফ প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক