করুণারত্নের প্রতিরোধ ভেঙে সিরিজ ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ২০:১৭আপডেট : ১৪ মার্চ ২০২২, ২০:১৭

তিন দিনেই শেষ বেঙ্গালুরু টেস্ট। দিবারাত্রির টেস্টে চলেছে বোলারদের দাপট। গোলাপি বলে জাদু দেখিয়ে সহজেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। দিমুথ করুণারত্নে বাধা হয়ে না দাঁড়ালে তো জয় আরও আগেই নিশ্চিত করতে পারতো স্বাগতিকরা। সতীর্থদের ব্যর্থতার মাঝে একাপ্রান্ত আগলে রেখে লঙ্কান অধিনায়ক তুলে নিয়েছেন সেঞ্চুরি। যদিও কাজে আসেনি। ২৩৮ রানের জয়ে বেঙ্গালুরু টেস্টের সঙ্গে সিরিজও জিতে নিয়েছে ভারত।

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টেস্টেও একই অবস্থা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০তে জিতে হোয়াইটওয়াশ করেছে লঙ্কানদের। বেঙ্গালুরু টেস্টে জয়ের জন্য ৪৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে করুণারত্নের ১০৭ রানের ইনিংসে ভর করে ২০৮ রান করতে পারে সফরকারীরা।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে করুণারত্নেরে সঙ্গে যা লড়াই করেছেন কুশল মেন্ডিস। আগের দিন লাহিরু থিরিমানে রানের খাতা না খুলতেই আউট হলে এই দুই ব্যাটারের ব্যাটে ভর দিয়ে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে তারা ৯৭ রানের জুটি গড়েন।

কিন্তু ওয়ানডে মেজাজে ব্যাট করা কুশল ৫৪ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্গানদের ব্যাটিং লাইনআপ। কুশল ৬০ বলের ইনিংসটি সাজান ৮ বাউন্ডারিতে। তিনি ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল নিরোশান ডিকবেলা (১২)। এছাড়া ব্যর্থতার খাতায় নাম তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (১), ধনাঞ্জয়া ডি সিলভা (৪) ও চারিথ অসালঙ্কা (৫)।

তবে একা লড়াই চালিয়ে গেছেন করুণারত্নে। শ্রীলঙ্কান ব্যাটার লড়াই করে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। দলীয় ২০৮ রানের মধ্যে এই ওপেনারেরই ১০৭ রান। ১৭৪ বলের ইনিংসটি তিনি সাজান ১৫ বাউন্ডারিতে।  

ভারতের সবচেয়ে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই স্পিনার ৫৫ রান খরচায় নেন ৪ উইকেট। কম যাননি জসপ্রিত বুমরা। ডানহাতি পেসার ২৩ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। অক্ষর প্যাটেলের শিকার ২ উইকেট।

বোলারদের দাপটের লড়াইয়ে ম্যাচসেরা হয়েছেন এক ব্যাটার। দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাট করা শ্রেয়াস আইয়ার হয়েছেন ম্যাচসেরা। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে ঋষভ পান্তের হাতে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম