দক্ষিণ আফ্রিকায় ভালো করতে আত্মবিশ্বাসী শরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৫:৫৬আপডেট : ১৬ মার্চ ২০২২, ২৩:১৫

দক্ষিণ আফ্রিকা সফরে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার দেশ ছাড়ার আগে অতীত পরিসংখ্যান পাল্টানো সম্ভব বলে জানিয়ে গেছেন একাধিক ক্রিকেটার। আগামী শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো ভিডিও বার্তায় পেসার শরিফুল ইসলামও জানালেন, তারা ভালো করতে আত্মবিশ্বাসী।

সর্বশেষ সফরে তিন ফরম্যাটেই ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। পারফরম্যান্সের এমন দীনতা যন্ত্রণা দিচ্ছে শরিফুলকে। যে কারণে তিনি এবার খালি হাতে ফিরতে চান না, ‘অবশ্যই আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সবাই কিছু না কিছু- ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ে ভালো করছে। দল হিসেবে খেললে এখান থেকে ভালো কিছু অর্জন করে দেশে ফিরতে পারবো।’

শরিফুলের আত্মবিশ্বাসী হওয়ার কারণ দক্ষিণ আফ্রিকাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবদল। সেই দলের সদস্য ছিলেন এই তরুণ পেসার। ফলে তার চোখে ভেসে ওঠে ২০২০ সালের রোমাঞ্চকর স্মৃতি, ‘আলহামদুলিল্লাহ্ অবশ্যই ভালো লেগেছে, যখন শুনেছি দক্ষিণ আফ্রিকায় সিরিজ আছে আমাদের। তখন মনে হয়েছে, এখানে আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি, যা আগে কেউ কখনও করেনি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম