সেঞ্চুরিয়নে হঠাৎ লিটন ঝড়

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৮:৩৩আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৮:৩৩

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাট করা সহজ কাজ নয়। পেসাররা বাড়তি সুবিধা আদায় করে নেন। অতীতে ফিরে তাকালে বাংলাদেশের জন্য এই কন্ডিশন কখনোই সুখকর ছিল না। এবারের সফরের প্রথম ওয়ানডেতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের শুরুটা ছিল সতর্ক ভঙ্গিতে। সময় গড়াতে গড়াতে হাত খোলা শুরু করেছেন তারা। বিশেষ করে কেশব মহারাজের ১৯তম ওভারেই পর পর তিন বলে একটি ছক্কা ও দুটি বাউন্ডারি মেরেছেন লিটন দাস। তাতে রানের চাকাও হচ্ছে সমৃদ্ধ।

সেঞ্চুরিয়নের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২০ ওভারে ৯০ রান।

অথচ লুঙ্গি এনগিদির প্রথম ওভার মেডেন দেন তামিম। কাগিসো রাবাদার ‍প্রথম ৫ বলেও রান আসেনি। অর্থাৎ, প্রথম ১১ বলে রানশূন্য বাংলাদেশ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে আসেন তামিম-লিটন। দেখেশুনে ব্যাট চালিয়ে রানের চাকা ঘুরাচ্ছেন তারা। তামিম ব্যাট করছেন ৩৯ রানে, লিটন ৪৫ রানে।  

এর আগে প্রথম ওয়ানডেতে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেঞ্চুরিয়নের ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। আর দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচের একাদশে নেই কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার অসুস্থতার কারণে খেলতে পারছেন না। তার জায়গায় ওপেনিং ও উইকেটকিপারের দায়িত্ব সামলাচ্ছেন কাইল ভেরিয়েনে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম