বড় ক্রাইসিস না হলে তৃতীয় ওয়ানডে খেলছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৭:০২আপডেট : ২১ মার্চ ২০২২, ১৭:০২

সাকিব আল হাসানের পরিবারের ৫ সদস্য হাসপাতালে ভর্তি। মা, শাশুড়ির সঙ্গে তিন সন্তান। এমন অবস্থায় সাকিব জাতীয় দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। স্বাভাবিকভাবেই এমন মানসিক চাপের মধ্যে খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন। তবে তার ফেরার বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও একটা আগাম ইঙ্গিত মিলেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেই হুট করে দেশে চলে আসতে পারেন সাকিব।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকিবের সঙ্গে গতকাল (রবিবার) কথা হয়েছে, আজকেও (সোমাবার) কথা হয়েছে। আপনারা জানেন যে, তার ফ্যামিলিতে ক্রাইসিস যাচ্ছে একটা। সাকিবের মা, তার শাশুড়ি আর দুই সন্তান অসুস্থ এখন হাসপাতালে আছে। অবশ্যই বড় ক্রাইসিস তার পরিবারে। আবার এদিকে সাকিব দক্ষিণ আফ্রিকায় আছে খেলার জন্য, সে বুঝতে পারছে না কী করবে। মানসিকভাবে একটা টানাপোড়েন যাচ্ছে তার।’

এই মুহূর্তে জালাল ইউনুস আশা করছেন, বড় কোনও ক্রাইসিস না হলে সাকিব অন্তত তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন, ‘যেহেতু আগামী ২৫ তারিখে আরও একটা ওয়ানডে আছে, সেহেতু সে (সাকিব) সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। আবার পরিস্থিতি এমনও হতে পারে, তাকে এখানে আগেই চলে আসতে হতে পারে। চূড়ান্ত কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না, আমরা অপেক্ষা করছি। বড় কোনও ক্রাইসিস নাহলে তৃতীয় ওয়ানডেতে আমরা তাকে পাচ্ছি।’

পরিবারের ক্রাইসিস মুহূর্তে বিসিবি সাকিবের পাশেই আছে বলে জানালেন বিসিবির এই পরিচালক, ‘সে (সাকিব) যদি মনে করে থাকে এখানে তার উপস্থিত থাকা দরকার, অবশ্যই আমরা চাইবো সে চলে আসুক। সাকিব দক্ষিণ আফ্রিকা থেকে সব ধরনের খোঁজ খবর রাখছে। সাকিব যেহেতু একমাত্র অভিভাবক, যখন ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হবে, তখনই সাকিব চলে আসবে। এই মুহূর্তে চলে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সবকিছু নির্ভর করছে তার এখানকার পারিবারিক পরিস্থিতির ওপর। সাকিব যে সিদ্ধান্তই নিক, বিসিবি তার পাশে আছে।’

আরও পড়ুন: সাকিবের মা-সন্তান হাসপাতালে ভর্তি

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম