ভারতের কাছে হারের পর যা বললেন নিগার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৬:৩৬আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬:৩৬

বোলিংয়ে চাপ সৃষ্টি করতে পারলেও ব্যাটিংয়ে ভারতের সামনে মাথা তুলতেই পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ২২৯ রানে আটকে রেখে নিজেরা করতে পেরেছে ১১৯ রান। ফলে ১১০ রানের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজদের প্রতিনিধিরা। তবে এমন হারের পর ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন অধিনায়ক নিগার সুলতানা।

ব্যাটিংটা প্রত্যাশামতো না হলেও বোলিং-ফিল্ডিং দারুণ ছিল বাংলাদেশের। পুরো টুর্নামেন্টেই ‍দুই বিভাগে ধারাবাহিকতা দেখা গেছে। ম্যাচের পর ফিল্ডিংয়ের প্রশংসা করে নিগার বলেছেন, ‘আমরা ভালোভাবে বল করেছিলাম এবং কম রানের মধ্যে তাদের আটকে দিয়েছিলাম, এটা চমৎকার।’

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন পেসার রিতু মনি ও দুটি পান নাহিদা আক্তার। সালমা কোনও উইকেট না পেলেও ভারতীয় ব্যাটারদের আটকে রাখতে ভূমিকা রেখেছেন। ৮ ওভারে মাত্র ২৩ রান খরচ করেছেন এই অফস্পিনার। বোলারদের পারফরম্যান্স নিয়ে অধিনায়কের কথা, ‘আমাদের জন্য আজ বেশ কিছু ইতিবাচক বিষয় ছিল। বোলাররা খুব ভালো করেছে, বিশেষ করে সালমা খাতুন ও রিতু মনি।’

এই ম্যাচে ব্যর্থতার দায়টা ব্যাটারদেরই নিতে হবে। ২৩০ রানের লক্ষ্যে নেমে ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে এত উইকেট হারানোর খেসারত দিতে হয়েছে পরে। গুটিয়ে গেছে ১১৯ রানেই। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিগার বললেন, ‘দ্রুত উইকেট হারালে এটা (ঘুরে দাঁড়ানো) কঠিন হয়ে যায়। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এই ম্যাচে আগেরটির মতো বড় জুটি গড়তে পারিনি। মনে করি আমাদের এটারই মাশুল দিতে হয়েছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম