তাসকিনের তোপে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৯:২০আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:৫১

করোনাভাইরাসের প্রকোপে সব ক্রিকেট যখন বন্ধ হয়ে যায়, তখন তাসকিন আহমেদ ছিলেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে। চোট ও ফর্মহীনতায় হুমকির মুখে পড়ে যাওয়া ক্যারিয়ার এমনভাবে ছন্দে ফেরালেন যে, তার পেস আগুনে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছেন প্রতিপক্ষের ব্যাটাররা। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়া ব্যাটারদের যেমন বেহাল অবস্থা। তার তোপে দাঁড়াতেই পারছেন না কেউ! ৫ উইকেট পেয়েছেন এই পেসার।

আজ (বুধবার) সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ৩৬ ওভারে ৯ উইকেটে ১৫২ রান।

জোড়া আঘাতে ৫ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ২৯তম ওভারের তৃতীয় বলে ডেভিড মিলারকে আউট করে প্রোটিয়াদের আরও বিপদে ফেলেন ডানহাতি পেসার। দুই বল পর কাগিসো রাবাদাকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পূরণ করেন ২৬ বছর বয়সী পেসার।

এমনিতেই স্বাগতিকদের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছিলেন তাসকিন। তারপরও মিলার থাকায় কিছুটা হলেও আশা বেঁচে ছিল। পরিস্থিতির দাবি মিটিয়ে টিকে থাকার লড়াইয়ে ছিলেন বাঁহাতি ব্যাটার। তবে তার লড়াই বেশিক্ষণ টিকেনি। তাসকিনের লেগ স্টাম্পের বাইরের বাউন্স থাকা বল খেলতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন মিলার। হতাশ হয়ে ফেরার আগে ৩১ বলে ২ বাউন্ডারিতে করে যান ১৬ রান।

দুর্দান্ত সময় কাটানো তাসকিনের উইকেট উদযাপনের শেষটা এখানেই নয়। ওই ওভারেই রাবাদাকে ফিরিয়ে পান ৫ উইকেট। নিচু ক্যাচ দারুণ দক্ষতায় গ্লাভসে নেন মুশফিক। রাবাদা ৩ বলে ১ বাউন্ডারিতে করেন ৪ রান। ফলে ১২৬ রানে প্রোটিয়ারা হারায় ৮ উইকেট।

তৃতীয় ওয়ানডেতে শুরুটা কিন্তু দারুণ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ৭ ওভারে উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪৬ রান। কিন্তু কুইন্টন ডি কককে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ রাশ টেনে ধরার পর জোড়া আঘাতে স্বাগতিকদের বিপদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। তুলে নেন কাইল ভেরিয়েনে ও আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকা জানেমান মালানের উইকেট। পরে সাকিব আল হাসান উইকেট উৎসবে যোগ দিলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এখানেই শেষ নয়, খানিক পর শরিফুল ইসলাম উইকেটের খাতা খুললে বিপদ বাড়ে প্রোটিয়াদের। তাতে ৮৩ রানে হারায় ৫ উইকেট।

তৃতীয় ওয়ানডেতে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারে উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪৬ রান। কিন্তু কুইন্টন ডি কককে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ রাশ টেনে ধরার পর জোড়া আঘাতে স্বাগতিকদের বিপদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। তুলে নেন কাইল ভেরিয়েনে ও আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকা জানেমান মালানের উইকেট। পরে সাকিব আল হাসান উইকেট উৎসবে যোগ দিলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এখানেই শেষ নয়, খানিক পর শরিফুল ইসলাম উইকেটের খাতা খুললে বিপদ বাড়ে প্রোটিয়াদের। ৮৩ রানে হারায় ৫ উইকেট।

শরিফুল প্রথম ওভারে প্রোটিয়াদের বিপদে ফেলার চেষ্টা করলেও রিভিউ নষ্ট করেছেন। দ্বিতীয় বলটি ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়ায় শরিফুল মনে করেন, ব্যাট ছুঁয়ে গেছে। তামিম ইকবালকে রিভিউ নিতে ‘বাধ্য’ করেন। কিন্তু রিভিউতে দেখা গেছে বল ব্যাটেই লাগেনি!

তৃতীয় ওভারে এই শরিফুলেরই দারুণ লেংথ বল বাতাসে ভাসিয়ে খেলেছিলেন ডি কক। কিন্তু বল ফিল্ডারের কাছে যাওয়ার আগেই মাটিতে ড্রপ খায়। এরপর সময় গড়ানোর সঙ্গে হাত খোলা শুরু করেন মালান। মেরে খেলতে থাকেন তিনি। এমন পরিস্থিতিতে বোলিংয়ে আনা হয় অফ স্পিনার মিরাজকে। নিজের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রুও এনে দেন তিনি। আগের বলে চার মারা ডি কককে বানিয়েছেন মাহমুদউল্লাহর ক্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে ঝড় তোলা প্রোটিয়া ব্যাটার ফিরেছেন মাত্র ১২ রানে।

প্রথম উইকেট পড়ার পর বাক্সবন্দি হয়ে পড়েন মালান। শুরুর আগ্রাসনটা কমিয়ে তার ইনিংস গড়ার পথে কাইল ভেরিয়েনে সঙ্গী হতে চাইলেও তাকে থিতু হতে দেননি তাসকিন। বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে ভেরিয়েনের স্টাম্পে। তার আগে এই ব্যাটার এক চারে করতে পারেন ৯ রান। প্রোটিয়াদের বিপদ আরও বাড়িয়ে দেন তাসকিন। শুরুতে আগ্রাসী ভঙ্গিতে খেলা মালানকে দারুণ এক ডেলিভারিতে গ্লাভসবন্দি করিয়েছেন তিনি। তাতে ৫৬ বলে ৭ চারে ৩৯ রানে শেষ হয় মালানের ইনিংস।

এরপর সাকিব ক্রিজে আসা তেম্বা বাভুমাকে এলবিডব্লিউতে ফেরালে ভীষণ চাপে পড়ে যায় স্বাগতিকরা। প্রোটিয়া অধিনায়ক রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। আউট হয়েছেন মাত্র ২ রান করে।

কঠিন চাপে পড়া প্রোটিয়াদের আশা হয়ে বেঁচে ছিলেন তখন ফন ডের ডুসেন ও ডেভিড মিলার। সেঞ্চুরিয়নের ‍প্রথম ওয়ানডেতেও বিপদের মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছিলেন তারা। কিন্তু এবার আর হয়নি। ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করতে থাকা ফন ডের ডুসেন পারেননি। তাকে বেশিদূর যেতে দেননি শরিফুল। এই বাঁহাতি পেসারের অপ্রত্যাশিত বাউন্সারে খেই হারিয়ে মিরাজকে সহজ ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে বিদায় নেন প্রোটিয়া ব্যাটার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম