তামিম-তাসকিনদের জন্য ৩ কোটি টাকা বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ০০:৫৭আপডেট : ২৪ মার্চ ২০২২, ০০:৫৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খুশি ক্রিকেটারদের সাফল্যে। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

দক্ষিণ আফ্রিকায় থাকা গণমাধ্যমকে জালাল ইউনুস বলেছেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো, এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি, অবশ্যই এটা বড় প্রাপ্তি।’

জালাল ইউনুস আরও যোগ করে বলেছেন, ‘খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

এরপরই ৩ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন বিসিবির এই পরিচালক, ‘সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম