অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৬, ১৬:২৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৬:৩৯

ম্যাচ সেরা ড্যান লরেন্স। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে হারিয়েছে ইংলিশরা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ৫৯ রান করেন ক্যালাম টেইলর। এছাড়া ওপেনার ড্যান লরেন্স ৫৫, বার্টলেট ৪৮ ও বার্নহ্যাম ৪৪ রান করেন।
ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট গিড্রোন পোপ।
জবাবে খেলতে নেমে শুরুর ওভারেই ২ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব -১৯ দল। এরপর কিছুক্ষণ প্রতিরোধ দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ যুবারা। ৪৩.৪ ওভারে ২২১ রানেই অল আউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৬৫ রান করেন কিমো পল। ৬০ রান করেন গিড্রোন পোপ।

ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব মাহমুদ। ২টি নেন লরেন্স ও কুর‌্যান।

ম্যাচ সেরা হন ইংল্যান্ডের ড্যান লরেন্স।

এ জয়ের ফলে দুই ম্যাচে দুই জয়ে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ইংলিশরা।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক