পাকিস্তানকে হারিয়ে ১১ বছরের খরা কাটলো অস্ট্রেলিয়ার  

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২২, ১৯:০৭আপডেট : ২৫ মার্চ ২০২২, ২১:১০

পাকিস্তান সর্বশেষ করাচি টেস্টে মহাকাব্যিক ড্রয়ের গল্প লেখেছিল। লাহোরে অবশ্য লড়াই চললেও বীরোচিত কিছুর জন্ম দিতে পারলো না স্বাগতিকরা। ৩৫১ রানের লক্ষ্য দিয়েও তৃতীয় টেস্ট তাদের ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে প্রথম দুই টেস্ট ড্রয়ের পর ১-০ তে সিরিজ নিষ্পত্তি করেছে সফরকারী দল।  

এই জয়ের মধ্য দিয়ে এশিয়ায় ১১ বছরের খরা কাটিয়েছে অজিরা। পাশাপাশি ২০১৬ সালের পর জিতলো প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজ। অবশ্য ২৪ বছর আগে সর্বশেষ পাকিস্তান সফরেও একই ব্যবধানে (১-০) টেস্ট সিরিজ জিতেছিল মার্ক টেলরের অস্ট্রেলিয়া দল। ফলে ঐতিহাসিক সিরিজটি দিয়ে অতীতের সুখস্মৃতিও ফিরিয়ে এনেছে প্যাট কামিন্সরা।

তবে পঞ্চম দিনে অজিরা ভালো করেই বুঝতে পেরেছিল জয়ের পথটা মোটেও সহজ হবে না। প্রতিটি সেশনে রং বদলানো টেস্টের শেষ সেশনেই মিললো রোমাঞ্চকর সমাপ্তি। তৃতীয় সেশনে পড়েছে ৫টি উইকেট!  

দিনের শুরুতে ফিরে যান ওপেনার আব্দুল্লাহ শফিক। চতুর্থ দিন ৪২ রানে অপরাজিত থাকা আরেক ওপেনার ইমাম উল হক হাফসেঞ্চুরি পেয়েছেন ঠিকই। কিন্তু সেটি সেঞ্চুরিতে রুপ দিতে পারেননি। পরে প্রতিরোধ গড়ার যা চেষ্টা তা শুধু করতে পারলেন বাবর আজম। ৫৫ রান উপহার দিয়ে চা বিরতির পর তার ফিরতেই শেষ হয়ে যায় সব আশা। বাকিরা সেভাবে অবদানই রাখতে পারেননি। শেষ পর্যন্ত ২৩৫ রানে গুটিয়েছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে অফস্পিনার নাথান লায়নই ঘূর্ণি জাদুতে বাজিমাত করেছেন। ৮৩ রানে নিয়েছেন ৫ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্সও ২৩ রানে নেন ৩ উইকেট। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। মোট ৪৯৬ রান করে সিরিজসেরা উসমান খাজা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ১৩৩.৩ ওভারে ৩৯১ (উসমান খাজা ৯১, ক্যামেরন গ্রিন ৭৯, অ্যালেক্স ক্যারি ৬৭, স্টিভেন স্মিথ ৫৯; নাসিম শাহ ৪/৫৮, শাহীন আফ্রিদি ৪/৭৯)। দ্বিতীয় ইনিংসে: ২২৭/৩ ডি. (খাজা ১০৪*, ওয়ার্নার ৫১; নাসিম ১/২৩, শাহীন ১/৪৫, নুমান ১/৫৫)

পাকিস্তান: প্রথম ইনিংসে ১১৬.৪ ওভারে ২৬৮ (আব্দুল্লাহ শফিক ৮১, আজহার আলী ৭৮; প্যাট কামিন্স ৫/৫৬, স্টার্ক ৪/৩৩)। দ্বিতীয় ইনিংসে: ৯২.১ ওভারে ২৩৫ (ইমাম ৭০, বাবর ৫৫; নাথান লায়ন ৫/৮৩, কামিন্স ৩/২৩)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম