ইউল্যাবের মাঠে আশরাফুলদের হার

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২২, ২০:৫০আপডেট : ২৫ মার্চ ২০২২, ২০:৫১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় ব্যবধানে হেরেছে আশরাফুলদের ব্রাদার্স ইউনিয়ন। ইউল্যাবের মাঠে চতুর্থ রাউন্ডের খেলায় তাদের ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি।

আগে ব্যাট করে খুব বেশি সুবিধা করতে পারেনি ব্রাদার্স। শেখ জামালের বোলিং তোপে ৪৪.১ ওভারেই তারা অলআউট হয় ১৫৮ রানে। ধ্বংসস্তুপে অধিনায়ক আশরাফুলই ৫৫ রান করেছেন। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৭টি চার। শেখ জামালের হয়ে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন পারভেজ রসুল। ম্যাচসেরাও তিনি। দুটি নেন সুমন খান ও সানজামুল ইসলাম।

জবাবে ৩৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে শেখ জামাল। সৈকত আলী ও সাইফ হাসান উদ্বোধনী জুটিতে ১১১ রান করেছেন। সর্বোচ্চ ৮১ রান করেন সাইফ। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ১ ছক্কা। পরে অধিনায়ক ইমরুল কায়েস ও উইকেটকিপার জহুরুল ইসলাম জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ইমরুল অপরাজিত ছিলেন ২৪ রানে।এর ফলে ৪ ম্যাচের ৪টিতেই জিতেছে শেখ জামাল। ৮ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে।

অপর ম্যাচে সিটি ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৬১ রান করে সিটি ক্লাব। সেঞ্চুরি করেছেন জাকিরুল। তার ১১৪ রানের ইনিংসও ম্লান হয়ে যায় পরে। এটি আবার জাকিরুলের দ্বিতীয় লিস্ট ‘এ’ ম্যাচের প্রথম সেঞ্চুরি। জবাবে জাকির হাসানের সেঞ্চুরি ও বাবা অপরাজিতের হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। জাকির উপহার দেন ৯৯ বলে ১২৪ রানের দুর্দান্ত একটি ইনিংস। তাতে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা।   

বিকেএসপির আরেক মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। গাজী গ্রুপ ৮ উইকেটে করেছিল ২৪৭ রান। জবাবে ১৩ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে শাইনপুকুর। ম্যাচজেতাতে অবদান রাখেন অধিনায়ক মাহিদুল। তিনি অপরাজিত থাকেন ৫৩ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম