স্বাধীনতা দিবসে সাকিব-তামিমদের দেশের প্রতি ভালোবাসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৫:৩৪আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬:০৭

বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫১ বছরপূর্তি হয়েছে আজ (শনিবার)। দেশের আর সব সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও বিশেষ এই দিনটিকে স্মরণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব-মুশফিকরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘অর্জন ও প্রাপ্তির ৫১তম বছরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কাছে আমরা চিরঋণী। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

দক্ষিণ আফ্রিকায় থাকা মুশফিকুর রহিম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও লিখেছেন প্রায় একই কথা, ‘৫১তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘‘এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না।’ স্বাধীনতার ৫১তম বছরে এসেও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উইকেটকিপার ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা।’

সৌম্য সরকার জাতীয় পতাকার একটি ছবি সংযুক্ত করে নিজের ফেসবুকে পেজে লিখেছেন, ‘তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ৷ আমার ভালো লাগায়, ভালোবাসায় তুমিই আছো, হে আমার সোনার বাংলাদেশ। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

টেস্ট অধিনায়ক মুমিনুল একটি ছবি শেয়ার করেছেন। জাতীয় পতকা ও স্মৃতিসৌধ থাকা সেই ছবিতে লেখা, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’

পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। চলুন সকলে মুক্তিযোদ্ধাদের স্মরণে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক