বোলিংয়ে দৃষ্টান্ত স্থাপন করেও বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১২:৫১আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:৫১

পুরো ওয়ানডে বিশ্বকাপেই বাংলাদেশের মেয়েদের বোলিং ছিল প্রশংসার দাবিদার। কিন্তু ব্যাটিংয়ে সেই ঝলকটা ছিল অনুপস্থিত। তাতে আরেকটি হার দিয়ে প্রথম বিশ্বকাপ মিশন শেষ হলো নিগার সুলতানাদের। তাদের ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ওয়েলিংটনে এই ম্যাচেও বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করেছে বাংলাদেশ। তাতে ৬ উইকেটে ইংল্যান্ডকে আটকে রাখা গেছে ২৩৪ রানে। অথচ দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ৯৬ রানেই ইংলিশদের ৪ উইকেট তুলে নিতে পেরেছিল। তার পর পঞ্চম উইকেটে অ্যামি জোন্স আর সোফিয়া ডাঙ্কলির ৭২ রানের জুটি ভালো স্কোরের ভিত গড়ে দিয়েছে। জোন্সকে ৩১ রানে থামানো গেলেও ডাঙ্কলি তুলে নেন ফিফটি। ফেরার আগে ৭২ বলে ৮ চারের মারে করেন ৬৭ রান। ম্যাচসেরাও হন তিনি। পাশাপাশি লোয়ার অর্ডারে ক্যাথরিন ব্রান্টের ২২ বলে ২৪ রান ও সোফি একলেস্টোনের ১১ বলে ১৭ রানের কার্যকরী ইনিংস স্কোরবোর্ড সমৃদ্ধ করতে অবদান রাখে। বাংলাদেশের বোলারদের মধ্যে ৪৬ রানে দুটি উইকেট নেন সালমা খাতুন। একটি করে উইকেট নেন জাহানারা, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মন্ডল।

অবশ্য পুরো টুর্নামেন্ট জুড়ে দৃষ্টান্ত স্থাপন করা বোলিং ছিল বাংলাদেশের। একমাত্র দল যারা কোনও প্রতিপক্ষের বিপক্ষেই ২৫০ রান বা তারও বেশি হজম করেনি।

তার পরেও ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেনি বাংলাদেশ। ৪৮ ওভারে গুটিয়ে গেছে ১৩৪ রানে। সর্বোচ্চ স্কোর বলতে লতা মন্ডলের। ৪৫ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন তিনি। দুই ওপেনার শামীমা সুলতানা ও শারমীন আকতার করেছেন ২৩ রান। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ২২ রান। এছাড়া উল্লেখযোগ্য ইনিংসে অবদান রাখতে পারেননি কেউ।  

ইংল্যান্ডের হয়ে ১৫ রানে ৩টি উইকেট নেন সোফি একলেস্টোন। ৩১ রানে সমসংখ্যক উইকেট নেন চার্লি ডিনও। দুটি নিয়েছেন ফ্রেয়া ডেভিস।

এর ফলে ৭ ম্যাচে একটি জয় নিয়ে টেবিলে সাতে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। একমাত্র জয়টি আসে পাকিস্তানের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয়ের সুযোগ ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় খুব কাছে গিয়ে হারের স্বাদ পেতে হয়েছে নিগারদের। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম