আইপিএল না খেলায় তাসকিনকে পুরস্কৃত করা উচিত: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৬:১৯আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬:১৯

আইপিএলে ইংলিশ ক্রিকেটার মার্ক উডের বদলি হিসেবে তাসকিন আহমেদকে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দেয়নি, তাসকিন নিজেও দেশের হয়ে খেলতে চেয়েছিলেন এই সময়টাতে। এমন ত্যাগ স্বীকারে তাকে পুরস্কৃত করা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি অ্যান্ডারসন এবং ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না এই পুরস্কারটা দেয়। যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে, তাদেরকে ন্যূনতম পুরস্কার দেওয়া। তখন আসলে ক্রিকেটারদের ভালোলাগা কাজ করে। তাহলে আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনও ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।’

এর আগে নিজের ফেসবুক পোস্টেই বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে মাশরাফি মনে করিয়ে বলেছিলেন, নিয়ম যেন সবার জন্য প্রযোজ্য হয়, ‘শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তাসকিনকে আইপিএলের ছাড়পত্র দিলে তিনি এই টেস্ট সিরিজ খেলতে পারতেন না। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছেন তিনি। আইপিএলে যেতে না পারার বিষয়টি জেনেই প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নেমেছিলেন। বিদেশের মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ ও সিরিজসেরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম