মোশাররফ রুবেলকে ১৫ লাখ টাকা দিলো সাকিবের মোনার্ক মার্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ২০:০৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:০৭

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট। চিকিৎসার জন্য জাতীয় দলের এই ক্রিকেটারকে ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

রবিবার (২৭ মার্চ) বিকালে রুবেলের চিকিৎসার জন্য মতিঝিল সিটি সেন্টার কার্যালয়ে তার স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

চেক গ্রহণের পর রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, গতবারের সার্জারির পর আমাদের যা সেভিংস ছিল সেটার ওপর ভালো একটা ধাক্কা গেছে। আমাদের এমন দুঃসময়ে সাকিব ভাই ও মোনার্ক মার্ট আমাদের পাশে দাঁড়িয়েছে। সেজন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।’

রুপা আরও বলেছেন, রুবেল অবশ্য এখন খুব একটা কথা বলতে পারে না। তবে তার সতীর্থ সাকিব তার পাশে দাঁড়িয়েছে এতে সে খুব খুশি। সাকিব ভাই এর আগেও আমাদের খোঁজ-খবর নিয়েছেন। আমরা আসলে অনিশ্চিত একটা সময় পার করছি। এমন সময়ে বড় মানুষগুলো, বন্ধুরা, মাঠের সতীর্থরা যখন পাশে থাকেন তখন সাহস অনেক বেড়ে যায়।’

মোশাররফ রুবেলের মস্তিষ্কের টিউমারের চিকিৎসা হয়েছে দেশ ও দেশের বাইরে ভারত, সিঙ্গাপুরে। শুরুতে কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে অবনতি হচ্ছে অবস্থার। গত বছরের শেষ দিকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে আবার ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারির ২৩ তারিখে ঢাকা ফেরার পর থেকে ক্রমাবনতি ঘটেছে তার। গত কিছু দিন ধরে একদমই খেতে পারছিলেন না। ফলে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। অবস্থা সংকটজনক হওয়ায় গত সপ্তাহে মোশাররফ রুবেলকে হাসপাতালে নেওয়া হয়। এখন স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্বাবধানে সফল অস্ত্রোপচারও হয়েছিল। এরপর দেশে ফিরে এলেও কেমো এবং রেডিও থেরাপির জন্য নিয়মিত সিঙ্গাপুরে যাওয়া-আসার মধ্যে থাকতে হয়েছে রুবেলকে। ওই বছরের ডিসেম্বরে সর্বশেষ কেমো দেওয়া হয়। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

এসবের মাঝেই ২০২০ সালে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে ফের অসুস্থ হয়ে পড়ায় সবকিছু আবারও থমকে গেছে। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী