ক্যারিবীয়দের কাছে হার, রুটের অপসারণ চাইছেন সাবেকরা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১৫:০৫আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:০৫

ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হারের পর সমালোচনার তোড়ে ভেসে যাওয়ার মতো অবস্থা ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। এমন হার মেনে নিতে পারছে না সাবেক ইংলিশ অধিনায়করা। তারা স্রেফ অপসারণ চাইছেন বর্তমান ইংলিশ অধিনায়কের।  

বিগত কয়েকটি সিরিজ ধরে ইংলিশদের ব্যাটিং ব্যর্থতা ছিল অস্বস্তিকর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০৪ রান করতে পারলেও সেখানে বীরত্বটা ছিল দুই বোলারের। পরে ক্যারিবীয়দের ২৯৭ রানে আটকে রাখতে পারলেও দ্বিতীয় ইনিংসে ছিল একই হতশ্রী ব্যাটিং। মাত্র ২৮ রানের লক্ষ্য দিয়ে সফরকারী দল গুটিয়ে গেছে ১২০ রানে। তৃতীয় দিনে সব আয়োজন সেরে রাখা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনে সিরিজ নির্ধারণী ম্যাচটা জিতে নেয় ১০ উইকেটে। তাতে ১-০ তে নিশ্চিত হয়েছে ৩ ম্যাচের সিরিজও।   

হারের পর তাই রুটের কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, ‘রুটের অধিনায়কত্ব অচল। তার অবশ্যই বোঝা উচিত পরিস্থিতিটা কোন দিকে গেছে।’

২০২১-২২ মৌসুমে অ্যাশেজ হারের পর থেকেই রুটের অপসারণ চাইছিলেন আথারটন। টাইমসের কলামে তিনি আরও লিখেছেন, ‘রুটের দল ৫টি সিরিজে কোনও জয় পায়নি। ১৭টি টেস্টে তাদের জয় মাত্র একটিতে। রসদে ভরা একটি দলের জন্য যা ভীষণ বাজে একটি ব্যাপার।’

তার মনে হয়েছে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে পুনরুজ্জীবিত করতে রুটের আর কিছু দেওয়ার বা করার নেই, ‘অধিনায়কত্বের পথে রুটের অভিযান শেষ হয়ে গেছে। একটা পরিবর্তন সব সমস্যার সমাধান করবে না। ইংল্যান্ড আসলে প্রথম শ্রেণির ক্রিকেটকে অবজ্ঞা করার মাশুলই দিচ্ছে। কিন্তু এখন এমন একটি সময়, যখন নতুন একটি কণ্ঠ আর ভিন্ন পদ্ধতি দরকার। যেহেতু অধিনায়কের নতুন কিছু বলার নেই। খেলোয়াড়দের উজ্জ্বীবিত করার কোনও উপায় জানা নেই।’    

নাসের হুসেনও ডেইলি মেইলে রুটের অধিনায়কত্ব নিয়ে লিখেছেন, ‘রুট বিশ্বমানের ব্যাটসম্যান এবং পছন্দ করার মতো একজন মানুষ, কিন্তু আমার মনে হয় খেলায় অধিনায়ক হিসেবে তার মাঝে সেই সহজাত বোধটা নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম