অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনিল নারিন। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারিনকে নিষিদ্ধ করে।
তবে নিষিদ্ধ হলেও ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নারিনকে রেখে দল ঘোষণা করেছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ড। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
এছাড়াও দলে জায়গা পেয়েছেন ওয়ানডে থেকে বাদ পড়া ডোয়াইন ব্রাভো ও কিয়েরন পোলার্ড।
উইন্ডিজ দল: ক্রিস গেইল, ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, ডুয়াইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার, জ্যাসন হোল্ডার, সুনিল নারিন, কিয়েরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডেল সিমন্স ও জেরমো টেইলর।
/এমআর/








